২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে ভারতের সঙ্গে উত্তেজনা ঠেকাতে হবে: ম্যাককেইন

ুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা ঠেকানোর পদক্ষেপ নিতে হবে পাকিস্তানকে। ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি এড়াতে তাদেরকে জঙ্গিদের বিরুদ্ধে সময়োচিত এবং সুনির্দিষ্ট ব্যবস্থা নিতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইন শনিবার ইসলামাবাদ সফরকালে একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2008, 05:45 AM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ইসলামাবাদ, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা ঠেকানোর পদক্ষেপ নিতে হবে পাকিস্তানকে। ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি এড়াতে তাদেরকে জঙ্গিদের বিরুদ্ধে সময়োচিত এবং সুনির্দিষ্ট ব্যবস্থা নিতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইন শনিবার ইসলামাবাদ সফরকালে একথা বলেছেন। নয়াদিল্লি সফরের পর শনিবার পাকিস্তান সফরকালে ম্যাককেইন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও অন্যান্য নেতৃস্থানীয় রাজনীতিবিদদের সঙ্গে সাক্ষাৎ করেন। রাওয়ালপিণ্ডির বিমানঘাঁটিতে এক সংবাদ সম্মেলনে ম্যাককইেন বলেন, "আমার বিশ্বাস, পাকিস্তান সরকারের পক্ষ থেকে সময়োচিত, স্বচ্ছ সহযোগিতা এবং সুনির্দিষ্ট পদক্ষেপ ভারতের সঙ্গে সংকট এড়াতে সহায়ক হবে।" ম্যাককেই আরও বলেন, নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি আশাবাদী। পাকিস্তান সরকার কাঙ্খিত সহযোগিতা করবে এবং কথা অনুযায়ী কাজ করে দেখাবে বলেই তিনি বিশ্বাস করেন। মুম্বাইয়ে ওই রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলায় ছয় আমেরিকানসহ প্রায় ১৭১ জন নিহত হয়। পাকিস্তান ইতোমধ্যেই এ হামলার নিন্দা জানিয়ে ঘটনা তদন্তে পূর্ণ সহযোগিতার অঙ্গীকার করেছে। ভারতের সঙ্গে যৌথ তদন্ত কমিশন গঠনের প্রস্তাবও দিয়েছে পাকিস্তান। তবে হামলায় কোনও পাকিস্তানি জঙ্গি জড়িত থাকার ব্যাপারে তারা ভারতের কাছ থেকে প্রমাণ দাবি করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১৩৭ ঘ.