সিউল, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়া শনিবার জানিয়েছে, আগামী সপ্তাহে বেইজিংয়ে অনুষ্ঠেয় পরমাণু-আলোচনায় তারা জাপানকে মেনে নেবে না।
এক দশক আগে উত্তর কোরিয়ায় জাপানি নাগরিকের অপহরণের বিষয়ে দুই দেশের মধ্যে যে খারাপ সম্পর্ক বিরাজ করছে, পিয়ংইয়ংয়ের এ ঘোষণায় তার আরও অবনতি হল।
চীনের রাজধানী বেইজিংয়ে আগামী সোমবার থেকে জাপান ও যুক্তরাষ্ট্রসহ পাঁচটি আঞ্চলিক শক্তির সঙ্গে বৈঠকে বসছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে অগ্রগতি নিয়ে এখানে আলোচনা হতে পারে। সাহায্যের বিনিময়ে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত রাখতে এটাই বুশ প্রশাসনের সর্বশেষ সুযোগ।
নাম প্রকাশ না করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র, "আলোচনায় আমরা জাপনকে কোনো পক্ষ বলে স্বীকার করব না, এমনকি তারা যদি নির্লজ্জভাবে উপস্থিতও থাকে।" রাষ্ট্রীয় কেসিএনএ সংবাদ সংস্থা একথা জানিয়েছে।
জাপান স
bdnews24