২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ মাকে দেখতে দেশে ফিরলেন থাকসিনের সাবেক স্ত্রী

অসুস্থ মাকে দেখতে শুক্রবার দেশে ফিরেছেন থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সাবেক স্ত্রী পোতজামান সিনাওয়াত্রা। তবে তার রাজনীতিতে জড়ানোর কোনো ইচ্ছা নেই বলে একজন মুখপাত্র শনিবার জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2008, 09:34 AM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ব্যাংকক, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অসুস্থ মাকে দেখতে শুক্রবার দেশে ফিরেছেন থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সাবেক স্ত্রী পোতজামান সিনাওয়াত্রা। তবে তার রাজনীতিতে জড়ানোর কোনো ইচ্ছা নেই বলে একজন মুখপাত্র শনিবার জানিয়েছেন। কর ফাঁকির অভিযোগ উঠলে জামিন নিয়ে ব্রিটেনে চলে যান তিনি। চার মাস পর শুক্রবার রাতে ব্যাংকক বিমানবন্দরে এসে নামেন পোতজামান। পংথেপ থেপকানচানা নামের এক ব্যক্তি সাবেক এই দম্পতির পক্ষে রয়টার্সের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, "অসুস্থ মাকে দেখতে পোতজামান দেশে এসেছেন। তার মায়ের শরীরে একটি অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।" কর ফাঁকি মামলায় তিন বছরের কারাদণ্ড হয়েছে পোতজামানের। তবে তিনি রায়ের বিরুদ্ধে আপিল করায় কয়েকটি গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না বলে পুলিশ জানিয়েছে। ওদিকে থাইল্যান্ডের গণমাধ্যম জানিয়েছে, আদালত ক্ষমতাসীন পার্টিকে নিষিদ্ধ করায় থাকসিনের সমর্থকদের গড়ে তোলা 'পুইয়া থাইপার্টি'র কাজ করার জন্যই দেশে ফিরে এসেছেন পোতজামান। রোববার নতুন ওই দলটির নেতা নির্বাচনের কথা রয়েছে। তবে গণমাধ্যমের এই দাবি অস্বীকার করেছে তার পংথেপ। তিনি বলেন, "পোতজামান রাজনীতিতে জড়িত হতে চান না। নেতা নির্বাচনের জন্য পুইয়া থাই পার্টির একটা প্রক্রিয়া রয়েছে। তিনি এই প্রক্রিয়ার সঙ্গে কোনভাবেই জড়িত নন।" থাকসিনের বর্তমান অবস্থান সম্পর্কে কিছু জানাতে পারেননি পংথেপ। তিনি বলেন, থাকসিনের ব্যক্তিগত ফোনটি বন্ধ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম/এমডি/এমএইচবি/১৫২৬ ঘ.