২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিলারির ছেড়ে দেওয়া আসনে বসতে পারেন ক্যারোলিন কেনেডি

আততায়ীর গুলিতে খুন হওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ কেনেডির মেয়ে ক্যারোলিন কেনেডি নিউ ইয়র্কের সিনেট আসনে প্রার্থী হওয়ার চিন্তাভাবনা করছেন। হিলারি ক্লিনটন নতুন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যোগ দিলে আসনটি খালি হবে। নিউ ইয়র্ক টাইমস পত্রিকা শুক্রবার এ তথ্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2008, 08:38 AM

Updated : 26 Aug 2022, 02:45 PM

নিউ ইয়র্ক, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- আততায়ীর গুলিতে খুন হওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ কেনেডির মেয়ে ক্যারোলিন কেনেডি নিউ ইয়র্কের সিনেট আসনে প্রার্থী হওয়ার চিন্তাভাবনা করছেন। হিলারি ক্লিনটন নতুন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যোগ দিলে আসনটি খালি হবে। নিউ ইয়র্ক টাইমস পত্রিকা শুক্রবার এ তথ্য জানিয়েছে। পত্রিকাটি তাদের এ সংবাদের পক্ষে ক্যারোলিনের চাচাতো ভাই রবার্ট এফ কেনেডি জুনিয়রের উদ্ধৃতি দেয়: "আমার বিশ্বাস ক্যারোলিন সম্ভাবনাটি ভেবে দেখছে।" তিনি আরও বলেন, "গত দু'সপ্তাহে অনেকেই ক্যারোলিনকে এ ব্যাপারে অনুরোধ করেছেন।" নিউ ইয়র্কের সিনেটরের শূন্য পদে রবার্ট এফ কেনেডি জুনিয়রের যোগদানের সম্ভাবনাও আলোচনায় এসেছিল। কিন্তু স