২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই হামলার ঘটনায় কলকাতায় দুজন গ্রেপ্তার

মুম্বাই হামলাকারীদের মোবাইল ফোনের সিম সরবরাহ করে সহায়তা করার সন্দেহে শুক্রবার কলকাতা থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2008, 08:30 AM

Updated : 26 Aug 2022, 02:45 PM

মুম্বাই, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুম্বাই হামলাকারীদের মোবাইল ফোনের সিম সরবরাহ করে সহায়তা করার সন্দেহে শুক্রবার কলকাতা থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। কলকাতার পুলিশ শনিবার জানিয়েছে, তৌসিফ রহমান ও শেখ মুক্তার নামে দুইজনকে তারা গ্রেপ্তার করেছে। কলকাতা গোয়েন্দা পুলিশের ডেপুটি কমিশনার জাভেদ শামিম রয়টার্সকে বলেন, "মুম্বাই হামলাকারীদের ব্যবহৃত মোবাইল ফোনের সিম সরবরাহ বিষয়ে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি।" জিজ্ঞাসাবাদে এই দুজনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে মুম্বাই হামলায় ভারতীয়দের জড়িত থাকার বিষয়টিও বেড়িয়ে আসবে। ওই হামলার জন্য ভারতীয় কর্তৃপক্ষ এতোদিন শুধু পাকিস্তানের দিকেই অঙ্গুলি নির্দেশ করে আসছিল। গত ২৬ নভেম্বর মুম্বাইয়ে হামলা চালানোর পর তিনদিন ধরে চলা ওই রক্তাক্ত ঘটনায় কমপক্ষে ১৭১ জন নিহত হয়েছে। ১০ জন বন্দুকধারী ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাইয়ের অভিজাত হোটেল, রেলস্টেশনসহ প্রায় ১০টি স্থানে হামলা করে। ভারতীয় কর্তৃপক্ষ বলেছে, হামলাকারী ১০ জঙ্গির মধ্যে নয়জন নিহত এবং একজন ধরা পড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৩১১ ঘ.