২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ে নিরাপত্তা ঘাটতির কথা স্বীকার করল ভারত

গত সপ্তাহে ভয়াবহ সন্ত্রাসী হামলার সময় মুম্বাইয়ে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ছিল বলে স্বীকার করেছেন ভারতের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী পালানিয়াপ্পান চিদামবারাম। তবে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, "তথ্যপ্রমাণে এটি স্পষ্ট যে, প্রতিবেশী দেশের মাটিতেই এ হামলার ক্ষেত্র তৈরি হয়েছে।" তার এ বক্তব্য স্পষ্টতই পাকিস্তানের প্রতি ইঙ্গিতপূর্ণ। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2008, 10:16 AM

Updated : 26 Aug 2022, 02:45 PM

নয়াদিল্লি, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত সপ্তাহে ভয়াবহ সন্ত্রাসী হামলার সময় মুম্বাইয়ে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ছিল বলে স্বীকার করেছেন ভারতের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী পালানিয়াপ্পান চিদামবারাম। তবে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, "তথ্যপ্রমাণে এটি স্পষ্ট যে, প্রতিবেশী দেশের মাটিতেই এ হামলার ক্ষেত্র তৈরি হয়েছে।" তার এ বক্তব্য স্পষ্টতই পাকিস্তানের প্রতি ইঙ্গিতপূর্ণ। মুম্বাই হামলার পর কংগ্রেস নেতৃত্বাধীন সরকার বিরোধীদলগুলোর সমালোচনার তোপের মুখে পড়েছে। বিরোধী দলগুলো বলছে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণেই হামলা ঠেকানো সম্ভব হয়নি। সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবার বিরোধী দলগুলোর ওই অভিযোগ প্রকারান্তরে যৌক্তিক বলে স্বীকার করে নিয়েছেন। আগের স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল মুম্বাইয়ের রক্তাক্ত ঘটনার পর পদত্যাগ করলে গত রোববার দায়িত্ব কাঁধে নিয়েছেন চিদামবারাম। তিনি শুক্রবার মুম্বাইয়ে সাংবাদিকদের বলেন, "নিরাপত্তার ঘাটতি ছিল না বললে সত্যের অপলাপ হবে।" তিনি বলেন, "বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কী কারণে নিরাপত্তায় ফাঁকফোকর তৈরি হয়েছিল তা বের করে সমাধান করা হবে।" তবে স্বরাষ্ট্রমন্ত্রী এ স্বীকারোক্তি দিলেও মনমোহন সিং রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সঙ্গে এক গণমাধ্যম সম্মেলনে বলেছেন, "হামলার জন্য যে প্রতিবেশী দেশের মাটি ব্যবহৃত হয়েছে--- বিশ্ব স