২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানের সঙ্গে সম্পর্ক জোরদার করবেন ওবামা

চীনের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের পাশাপাশি তাইওয়ানের সঙ্গে অনানুষ্ঠানিক হলেও মোটামুটি ভাল সম্পর্ক গড়ার পক্ষে অবস্থান নেবেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট বারাক ওবামা। কর্মকর্তারা বৃহস্পতিবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2008, 12:27 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

তাইপে, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের পাশাপাশি তাইওয়ানের সঙ্গে অনানুষ্ঠানিক হলেও মোটামুটি ভাল সম্পর্ক গড়ার পক্ষে অবস্থান নেবেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট বারাক ওবামা। কর্মকর্তারা বৃহস্পতিবার একথা জানিয়েছেন। ওবামা আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন। গত অক্টোবরে তিনি জানিয়েছিলেন, তাইওয়ানের কাছে ৬ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাবে সম্মতি দেবেন। এছাড়া দুই দেশের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত শীর্ষ পর্যায়ের বাণিজ্য আলোচনা শুরুরও ইঙ্গিত দেন তিনি। তাইপেতে ওয়াশিংটনের কার্যত দূতাবাস হিসেবে কাজ চালানো অফিসের পরিচালক স্টিফেন ইয়ং একথা জানিয়েছেন। কিছু বিশ্লেষক বলছেন, ডেমোক্র্যাট প্রেসিডেন্ট ওবামা চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করবেন এবং তাইওয়ানের কাছ থেকে সরে আসবেন। ডেমোক্র্যাটদের তুলনায় রিপাবালিকানরা তাইওয়ানকে বেশি সমর্থন দিয়ে এসেছে। ১৯৪৯ সলের গৃহযুদ্ধের পর তাইওয়ান আলাদা হয়ে গেলেও চীন তাইওয়ানকে তার একটি প্রদেশ হিসেবেই বিবেচনা করে আসছে। চীন জানিয়ে দিয়েছে, তাইওয়ান আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা দিলে তারা সামরিক পদক্ষেপ নিতেও পিছপা হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৮১৮ ঘ.