২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবেশীদের সঙ্গে শান্তি চায় ভারত: সোনিয়া গান্ধী

ভারতের ক্ষমতাসীন জোটের প্রধান দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী বুধবার বলেছেন, ভারত তার প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ অবস্থানের পক্ষে। কাশ্মিরের শ্রীনগরে পাকিস্তান সীমান্তের কাছাকাছি একটি নির্বাচনী সমাবেশে সোনিয়া গান্ধী বলেন, "প্রতিবেশী সকল দেশের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায় ভারত। তবে এটাকে দুর্বলতা ভেবে নেওয়া ঠিক হবে না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2008, 11:52 AM

Updated : 26 Aug 2022, 02:44 PM

শ্রীনগর, ভারত, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের ক্ষমতাসীন জোটের প্রধান দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী বুধবার বলেছেন, ভারত তার প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ অবস্থানের পক্ষে। কাশ্মিরের শ্রীনগরে পাকিস্তান সীমান্তের কাছাকাছি একটি নির্বাচনী সমাবেশে সোনিয়া গান্ধী বলেন, "প্রতিবেশী সকল দেশের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায় ভারত। তবে এটাকে দুর্বলতা ভেবে নেওয়া ঠিক হবে না।" গত সপ্তাহে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা প্রায় দুইশ' মানুষ নিহত হওয়ার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। ভারত দাবি করছে সন্ত্রাসীরা পাকিস্তান থেকেই এসেছে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ইসলামাবাদকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। পাকিস্তান ঘটনা তদন্তে সহযোগিতার প্রস্তাব দিলেও তাদের নাগরিকদের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭৫০ ঘ.