ওয়াশিংটন, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বের বিভিন্ন বড় বড় শহরে মরণঘাতী অস্ত্রের মাধ্যমে ভয়াবহ সন্ত্রাসী হামলার সম্ভাবনা দিন দিন বাড়ছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেস অনুমোদিত একটি টাস্ক ফোর্স তাদের খসড়া প্রতিবেদনে এমন আশঙ্কা প্রকাশ করেছে। ওয়াশিংটন পোস্ট পত্রিকা মঙ্গলবার একথা জানায়।
ওয়াশিংটন পোস্ট জানায় কিছু দুষ্টু রাষ্ট্র, পরমাণু পাচারকারী চক্র এবং উন্নয়নশীল দেশগুলোতে পরমাণু সংক্রান্ত তথ্য ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে এ ধরনের হুমকির বিষয়ে সতর্ক করে দিয়েছে টাস্কফোর্স।
একই সঙ্গে পাকিস্তানে সন্ত্রাসবাদী গ্র"পগুলোর কর্মকাণ্ড, অস্থিতিশীলতার ইতিহাস এবং পারমাণবিক সক্ষমতার বিষয়গুলো পর্যালোচনা করে দেশটি সম্পর্কে সতর্ক করে দিয়েছে 'মানববিধ্বংসী অস্ত্রবিস্তার রোধ ও মন্ত্রাসবাদ মোকাবেলা বিষয়ক কমিশন'।
কমিশনের খসড়া প্রতিবেদনে বলা হয়েছে, "আমাদের মতে আমেরিকার নিরাপত্তা জোরদার নয়, দিন দিন আরও সঙ্কুচিত হয়ে পড়ছে।"
কমিশন আশঙ্কা প্রকাশ করেছে, ২০১৩ সালের মধ্যে জীবাণু অস্ত্র ব্যবহারের মাধ্যমে সন্ত্রাসী হামলার সম্ভাবনা রয়েছে।
ফ্লোরিডার সাবেক ডেমোক্র্যাট সিনেটর বব গ্রাহাম এই কমিশনের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান মিসৌরির সাবেক রিপাবলিকান প্রতিনিধি জেমস ট্যালেন্ট।
কমিশন আন্তর্জাতিক অস্ত্রবিস্তার রোধ চুক্তিগুলোকে পুনরায় যাচাইবাছাই এবং আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার মাধ্যমে পর্যবেক্ষণের সুপারিশ করেছে।
এছাড়া ইরান ও উত্তর কোরিয়ার বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছে কমিশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৩৫ ঘ.
bdnews24