২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকক আন্তর্জাতিক বিমানবন্দর ১৫ ডিসেম্বর পর্যন্ত বন্ধ

সরকার বিরোধী বিক্ষোভকারীদের অবরোধের কারণে ব্যাংককের আন্তর্জাতিক বিমানবন্দর ১৫ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। বিমানবন্দরের ম্যানেজার মঙ্গলবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2008, 11:45 AM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ব্যাংকক, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সরকার বিরোধী বিক্ষোভকারীদের অবরোধের কারণে ব্যাংককের আন্তর্জাতিক বিমানবন্দর ১৫ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। বিমানবন্দরের ম্যানেজার মঙ্গলবার একথা জানিয়েছেন। থাইল্যান্ডের বিমানবন্দরগুলোর ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা সেরিরাত প্রাসুতান্দোন বলেন, বিক্ষোভকারীদের মিছিল-সমাবেশে দেশের অনেক বড় ক্ষতি হয়েছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব বিমানবন্দর চালুর চেষ্টা করব। ১৫ ডিসেম্বর পর্যন্ত থাইল্যান্ডে যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ থাকবে। তবে পণ্যবাহী বিমান চলাচল করবে। বিক্ষোভকারীদের এক সপ্তাহব্যাপী অবরোধের মধ্যে মঙ্গলবারেই প্রথম বিমানবন্দর ছেড়েছে একটি পণ্যবাহী বিমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩৯ ঘ.