ইসলামাবাদ, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ফেরারি ২০ জঙ্গিকে হস্তান্তরের ভারতের দাবি মঙ্গলবার বিবেচনা করার আশ্বাস দিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী শেরি রেহমান। ভারত মোস্ট ওয়ান্টেড এই ২০ জঙ্গি পাকিস্তানে আছে বলেই মনে করে ।
শেরি রেহমান ইসলামাবাদে সাংবাদিকদের বলেন, আমরা ভারতের কাছ থেকে তালিকাটি পেলে তা পড়ে দেখব এবং বিষয়টি বিবেচনা করব।
নয়াদিল্লিতে সোমবার পাকিস্তানের রাষ্ট্রদূতের হাতে দেওয়া একটি প্রতিবাদলিপিতে ভারত ওই ফেরারি জঙ্গিদের হস্তান্তরের দাবি জানায়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জী সাংবাদিকদের একথা বলেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪২৭ ঘ.
bdnews24