নয়াদিল্লি, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মুম্বাই হামলার পর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সামনে এখন রাজনীতিতে টিকে থাকার লড়াই। ওই হামলার বিরুদ্ধে সমুচিত ব্যবস্থা নেওয়ার ওপর এখন আনেকটাই নির্ভর করছে তার টিকে থাকার বিষয়টি। কারণ, ভারতে ৯/১১ হিসাবে চিহ্নিত এ হামলার বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নেয় সেদিকেই চেয়ে আছে দেশবাসী।
ঘটনাচক্রে ভারতের প্রধানমন্ত্রী হওয়া মৃদুভাষী মনমোহন এবার কঠোরতার পরিচয় দিতে না পারলে সাধারণ নির্বাচনের আগে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের পক্ষে ভোটারদের সন্তুষ্ট করা কঠিন হয়ে দাঁড়াতে পারে। সেইসঙ্গে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করাও কঠিন হবে।
সেনা ও যুদ্ধ পরিচালনা বিশেষজ্ঞ কে সুব্রামানিয়ামের মতে, "মনমোহন অলঙ্কারিক প্রধানমন্ত্রী। আর তাই সরকার দুর্বল এবং সন্ত্রাস মোকাবেলার ক্ষমতা নেই--- দেশে ধারণাটা এমনই।"
ভোটাররা ভয়াবহ মুম্বাই হামলার সুস্পষ্ট জবাব চায়। যে হামলা কেড়ে নিয়েছে ১৮৩ মানুষের প্রাণ। হামলার হোতাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়ার পাশাপাশি পাকিস্তানের ওপর বাণিজ্য অবরোধ আরোপ করাসহ ভারতে কঠোর সন্ত্রাস-বিরোধী আইন পাস হোক--- সেটিই সবার কাম্য।
দেশে মুদ্রস্ফীতির উচ্চহারের কারণে ইতোমধ্যেই জনপ্রিয়তায় ধস নামা কংগ্রেস পার্টি যে কেবল ২০০৯ সালের নির্বাচনে ভারতীয় জনতা পার্টির কাছে মার খাওয়ার ঝুঁকির মুখে আছে তাই নয় বরং দুর্বল নেতৃত্বাধীন ভারত জঙ্গি দমনে পাকিস্তান এবং আন্তর্জাতিক স
bdnews24