২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় নিরাপত্তা সম্মেলন ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

মুম্বাইয়ে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে ভারতের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় পাকিস্তানের প্রধানমন্ত্রী একটি "জাতীয় ঐকমত্যের নীতিমালা" ঠিক করতে মঙ্গলবার রাজনৈতিক নেতাদের বৈঠক ডেকেছেন। প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির মুখপাত্র সোমবার এ তথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2008, 12:01 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ইসলামাবাদ, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- মুম্বাইয়ে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে ভারতের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় পাকিস্তানের প্রধানমন্ত্রী একটি "জাতীয় ঐকমত্যের নীতিমালা" ঠিক করতে মঙ্গলবার রাজনৈতিক নেতাদের বৈঠক ডেকেছেন। প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির মুখপাত্র সোমবার এ তথ্য জানিয়েছেন। মুখপাত্র জাহিদ বশির বলেন, "ভারতের সঙ্গে বর্তমান সম্পর্কের প্রেক্ষাপটে পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী গিলানি জাতীয় নিরাপত্তা সম্মেলনের ডাক দিয়েছেন।" মুম্বাইয়ে হামলাকারীদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক থাকার ব্যাপারে আমাদের কাছে প্রমাণ আছে- রোববার ভারতের এ বক্তব্যের পর দুই দেশের মধ্যে শান্তি উদ্যোগ ভেঙে গিয়ে সংঘাত সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। পাকিস্তান মুম্বাই হামলাকে "বর্বরোচিত সন্ত্রাসী কর্মকান্ড" অভিহিত করে বলেছে, রাষ্ট্রীয়ভাবে পাকিস্তান কোনভাবেই এই হামলায় জড়িত নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৪৭ ঘ.