কান্দাহার, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে হেলমান্দ প্রদেশের একটি জনাকীর্ণ বাজারে সোমবার পুলিশের গাড়িবহরের ওপর আত্মঘাতী বোমা হামলায় ২ পুলিশ ও ৮ আফগান নিহত হয়েছে। স্থানীয় পুলিশ প্রধান একথা জানিয়েছেন।
২০০১ সালে আফগানিস্তানে তালেবানরা উচ্ছেদ হওয়ার পর থেকে এখনই সেখানে জঙ্গি সহিংসতার সবচে রক্তক্ষয়ী সময় চলছে। আফগানিস্তানে মার্কিন সেনা সংখ্যা বাড়লেও ক্রমবর্ধমান জঙ্গি হামলার কারণে দেশটির স্থিতিশীলতা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
প্রাদেশিক পুলিশ প্রধান আসাদুল্লাহ টেলিফোনে রয়টার্সকে বলেছেন, হেলমান্দের মুসা কালা শহরে এই হামলার উদ্দেশ্য ছিল পুলিশের গাড়িবহর। ওই এলাকার ব্রিটিশ বাহিনীর এক মুখপাত্র বলেছেন, হামলায় কোনও সেনা হাতহত হয়নি।
আসাদুল্লাহ জানান, হামলাকারী পায়ে হেঁটে গড়িবহরের কাছে এসে বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ২ পুলিশসহ আরও অন্তত ২৫ জন আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১৭ ঘ.
bdnews24