নয়াদিল্লি, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখ পদত্যাগ করেছেন। সোমবার তিনি বলেন, মুম্বাইয়ে জঙ্গি হামলায় ১৮৩ জন নিহত হওয়ার ঘটনায় তিনি পদত্যাগের প্রস্তাব দিয়ে কংগ্রেসের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।
ক্ষমতাসীন কংগ্রেস দলের সদস্য দেশমুখ বলেন, "আমি পদত্যাগ করেছি। এখন দলের নেতাদের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি।"
মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর রোববার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এম কে নারায়ণন পদত্যাগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৪০৪ ঘ.
bdnews24