পাজু, দক্ষিণ কোরিয়া, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- উত্তর কোরিয়া এর সীমান্তবর্তী কায়েসং শিল্পাঞ্চল থেকে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের বহিষ্কারের সংখ্যা আরও বাড়িয়েছে। একই সঙ্গে পূর্ব ঘোষণা অনুযায়ী, সোমবার দুদেশের সীমান্তও বন্ধ করে দিচ্ছে উত্তর কোরিয়া।
পিয়ংইয়ংয়ের প্রতি দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট লি মাইউং বাকের কঠোর অবস্থানের জন্য ১ ডিসেম্বর কায়েসং শিল্পাঞ্চল থেকে দক্ষিণ কোরিয়ার অনেক কর্মকর্তাকে বহিষ্কার করবে বলে ঘোষণা দিয়েছিল উত্তর কোরিয়া।
কতজন কর্মকর্তাকে প্রত্যাহার করে নিতে হবে এ নিয়ে দুই কোরিয়ার মধ্যে স
bdnews24