কিনশাসা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কঙ্গো সরকার নতুন দফা আলোচনায় না বসলে 'যুদ্ধ' শুরুর হুমকি দিয়েছেন টুটসি বিদ্রোহী নেতা জেনারেল লর্যাঁ নকুনদা। শনিবার তিনি এই হুমকি দেন।
নকুনদা বারবার আলোচনায় বসার দাবি জানিয়ে আসছেন। তিনি জানান, জাতিসংঘের বিশেষ দূত নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট ওলুসেগুন ওবেসানজো তাকে জানিয়েছেন যে, কিনসাসা আলোচনার নীতিমালা মেনে নিয়েছে।
জোম্বায় ওবাসানজোর সঙ্গে বৈঠকের পর নকুনদা বলেন, "আলোচনা না হলে যুদ্ধে হবে। আমরা জানি সরকারের লড়াই করার ক্ষমতা নেই। ফলে আলোচনায় বসাটাই তাদের একমাত্র বিকল্প পথ।"
তিনি আরও বলেন, "এই আলোচনা কোথায়, কখন এবং কার সঙ্গে হবে আমরা তা জানানোর অনুরোধ করছি।"
ওবাসানজো টুটসি বিদ্রেহিদের সঙ্গে সরকারকে শান্তি আলোচনায় রাজি করাতে শুক্রবার প্রেসিডেন্ট জোসেফ কাবিলার সঙ্গে বৈঠক করেছেন।
জাসিংঘের বিশেষ দূত নিযুক্ত হওয়ার পর দ্বিতীয়বারের মতো কঙ্গো পৌঁছেছেন ওবেসানজো। দুই সপ্তাহ আগে প্রথম কঙ্গো সফরে তিনি প্রেসিডেন্ট কাবিলা এবং বিদ্রোহী নেতা লর্যাঁ নকুনদার সঙ্গে বৈঠক করেছিলেন। তখন নকুনদা সরকারের সঙ্গে সরাসরি আলোচনার দাবি জানান।
তবে আফ্রিকার গ্রেট লেকস অঞ্চলের নেতাদের পক্ষে ওবেসানজোর সফরসঙ্গী তানজানিয়ার সাবেক প্রেসিডেন্ট বেঞ্জামিন এমকাপা সরকারের সঙ্গে বিদ্রোহিদের খুব শিগগির সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
প্রেসিডেন্ট কাবিলার সঙ্গে বৈঠকের পর এমকাপা সাংবাদিকদের বলেন, "নকুনদার পক্ষে এখনি সরাসরি আলোচনা দাবি করা হঠকারী বলে আমি মনে করি।"
ওদিকে, কঙ্গোয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, ওবাসানজো কঙ্গোয় সা
bdnews24