মুম্বাই, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-হামলার দু'দিন পর শুক্রবার সন্ধ্যায় ভারতীয় কমান্ডোরা একটি ইহুদি সেন্টারে ঢুকে দুই সন্ত্রাসীকে হত্যা করেছে। কিন্ত পাঁচ জিম্মিকে বাঁচাতে পারেনি তারা।
শুক্রবার সকালে কমান্ডোরা ঢুকে বিলাসবহুল হোটেল ওবেরয়-ট্রাইডেন্ট ও পার্শ্ববর্তী ইহুদি সেন্টারে। এখান থেকে ১৪৩ জিম্মিকে মুক্ত এবং দুই সস্ত্রাসীকে হত্যা করে কমান্ডোরা।
সরকার ও সেনা কর্মকর্তারা আশা করছেন, কয়েকঘণ্টার মধ্যে অভিযান শেষ হবে। (আরও তথ্যসহ ৪)
ভয়াবহ এ হামলায় এ পর্যন্ত ১২৪ জন নিহত এবং ২৮৪ জন আহত হয়েছে।
শুক্রবার সকালের দিকে তাজমহল হোটেলে দুটি বিস্ফোরণ এবং গোলাগুলির শব্দ পাওয়া যায়।
সকালের দিকে নারিমানায় তিনটি বড় বিস্ফোরণ হয়। হেলিকপ্টারে করে কমান্ডোরা ইহুদি সেন্টারটির ছাদে নামার পরপর প্রচণ্ড গোলা-গুলি শুরু হয়। ইহুদি সেন্টারটিতে কমপক্ষে ১০ জন ইসরায়েলি আটক থাকতে পারে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।
শুক্রবার রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানান, সকালে কমান্ডোরা পাঁচ তারকা হোটেল ওবেরয়ে প্রবেশের পর সেখানে তাৎক্ষণিক কোনও গোলাগুলি হয়নি।
বুধবার রাতে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ১০টি স্থানে একযোগে স্মরণকালের ভয়াবহতম এ সন্ত্রাসী হামলা চালানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/এমএইচবি/ডিডি/জিএনএ/২৩০০ ঘ.
bdnews24