নয়াদিল্লি, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি শুক্রবার বলেছেন, পাকিস্তানের সঙ্গে মুম্বাইয়ে হামলাকারী জঙ্গিদের সম্পর্ক থাকার প্রাথমিক তথ্যপ্রমাণ পাওয়া গেছে।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "প্রাথমিক তথ্যপ্রমাণ এই ইঙ্গিত দিচ্ছে, পাকিস্তানের সঙ্গে সম্পর্কিত লোকজন হামলায় জড়িত ছিল।"
তিনি পাকিস্তানের প্রতি 'জঙ্গিদের মদদ দেওয়া প্রাতিষ্ঠানিক কাঠামো' ভেঙে ফেলারও আহ্বান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬২১ ঘ.
bdnews24