মুম্বাই, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুম্বাইয়ের হোটেল ওবেরয়-ট্রাইডেন্ট ও পাশ্ববর্তী একটি ইহুদি সেন্টারে শুক্রবার সকালে ঢুকে পড়েছে কমান্ডোরা। হোটেলটি খালি করতে বের করে আনা হচ্ছে অতিথিদের। শেষ খবর পাওয়া পর্যন্ত ওবেরয় থেকে ৯৩ জনকে মুক্ত করা হয়েছে। ওদিকে, তাজমহল হোটেলেও সকালে সংঘর্ষের খবর পাওয়া গেছে।
৩৮ ঘন্টারও বেশি সময় ধরে নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে চলা লড়াইয়ে শুক্রবার সকালে তাজমহল হোটেলে দুটি বিস্ফোরণ এবং গোলাগুলির শব্দ পাওয়া গেছে। ভারতের সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল এন থাম্বুরাজ বলেছেন, তাজমহল হোটেলে কমপক্ষে এক জঙ্গি দুজনকে এখনো জিম্মি করে রেখেছে।
তিনি সাংবাদিকদের আরও জানান, তাজ হোটেল থেকে প্রায় সব অতিথি ও কর্মকর্তা-কর্মচারীদের বের করে আনা হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে সেখানে অভিযান শেষ হবে।
ওদিকে, ইহুদি সেন্টার নারিমানায় তিনটি বড় বিস্ফোরণ হয়েছে। সকালে হেলিকপ্টারে করে কমান্ডোরা ইহুদি সেন্টারটির ছাদে নামার পরপর প্রচণ্ড গোলা-গুলি শুরু হয়। ইহুদি সেন্টারটিতে কমপক্ষে ১০ জন ইসরায়েলি আটক থাকতে পারে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।
শুক্রবার রয়টার্সকে একজন প্রত্যক্ষদর্শী জানান, সকালে কমান্ডোরা পাঁচ তারকা হোটেল ওবেরয়ে প্রবেশের পর সেখানে তাৎক্ষণিক কোনও গোলাগুলি হয়নি। আরেক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, ওবেরয়-ট্রাইডেন্ট হোটেল থেকে অতিথিদের বের করা হচ্ছে।
সকালে স্বামীকে নিয়ে হোটেলটি থেকে বেরিয়ে আসার সময় এক ভারতীয় নারী বলেন, "তারা সবাইকেই বের করছে। প্রত্যেকেরই যত
bdnews24