ইসলামাবাদ, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় শতাধিক মানুষ নিহত হওয়ার ঘটনায় বৃহস্পতিবার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। একই সঙ্গে সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে তারা ভারতকে পূর্ণ সমর্থণ ও সহযোগিতার প্রতিশ্র"তি দিয়েছে।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি পৃথক পৃথক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়েছেন।
পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এপিপি জানায়, "এই অঞ্চল থেকে জঙ্গিবাদ ও সন্ত্রসাবাদ নির্মূল করতে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেছেন প্রেসিডেন্ট জারদারি।"
প্রধানমন্ত্রী গিলানি ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, "পাকিস্তান সব সময় সন্ত্রাসবাদের বিপক্ষে অবস্থান নিয়েছে।"
মুম্বাইয়ে বুধবার রাতে পাঁচ তারকা তাজ হোটেল ও হোটেল ওবেরয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। এরপর তাজ হোটেলে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধের মাধ্যমে জিম্মিদের মুক্ত করেছে কমান্ডোরা। তবে ওবেরয় হোটেলে এখনও জিম্মি রয়ে গেছে।
হামলায় নিহতের সংখ্যা এ পর্যন্ত ১০১ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে অন্ততপক্ষে ৬ জন বিদেশি। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৭ জনে।
বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে এক ভাষণে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, "প্রতিবেশী দেশগুলোকে আমরা জোর দিয়ে জানিয়ে দিচ্ছি, আমাদের ওপর হামলার জন্য তাদের ভূখণ্ড ব্যবহার করা হলে আমরা তা সহ্য করব না। আর তারা যদি প্রয়োজনীয় পদক্ষেপ না নেয় তাহলে এ জন্য তাদের চড়া মূল্য দিতে হবে।
মুম্বাইয়ে বুধবার রাতে পাচতারকা তাজ হোটেল ও হোটেল ওবেরয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। এরপর তাজ হোটেলে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধের মাধ্যমে জিম্মিদের মুক্ত করেছে কমান্ডোরা। তবে ওবেরয় হোটেলে এখনও জিম্মি রয়ে গেছে।
হামলায় নিহতের সংখ্যা এ পর্যন্ত ১০১ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে অন্ততপক্ষে ৬ জন বিদেশি। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৭ জনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৫১ ঘ.
bdnews24