২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে চড়াও থাই বিক্ষোভকারীরা

থাইল্যান্ডে সরকার বিরোধী বিক্ষোভকারীরা বুধবার আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে চড়াও হয়েছে। ছোট কয়েকটি বোমা বিস্ফোরণে কয়েকজন বিক্ষোভকারী আহতও হয়েছে। এর আগের দিন মঙ্গলবার রাতে বিক্ষোভকারীরা বিমানবন্দরের প্রধান টার্মিনালে হামলা চালায়। এতে ব্যহত হয় বিমান চলাচল। বন্ধ হয়ে যায় বিমানবন্দর। গণমাধ্যমের প্রতিবেদনে একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2008, 07:36 AM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ব্যাংকক, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- থাইল্যান্ডে সরকার বিরোধী বিক্ষোভকারীরা বুধবার আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে চড়াও হয়েছে। ছোট কয়েকটি বোমা বিস্ফোরণে কয়েকজন বিক্ষোভকারী আহতও হয়েছে। এর আগের দিন মঙ্গলবার রাতে বিক্ষোভকারীরা বিমানবন্দরের প্রধান টার্মিনালে হামলা চালায়। এতে ব্যহত হয় বিমান চলাচল। বন্ধ হয়ে যায় বিমানবন্দর। গণমাধ্যমের প্রতিবেদনে একথা বলা হয়েছে। 'দ্য ব্যংকক পোস্ট' গ্রাহকদের প্রতি এক বার্তায় জানিয়েছে, 'পিপলস অ্যালায়েন্স ফর ডেমোক্র্যাসি'র (পিএডি)'র মুখশধারী বিক্ষোভকারীরা সুবর্ণভূমি বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে আক্রমণ চালায়। পিএডি'র এক মুখপাত্র জানিয়েছেন, বুধবার সকালের দিকে বিমানবন্দর টার্মিনালের বাইরে তাদের একদল সমর্থককে লক্ষ্য করে ছোট একটি বোমা হামলা হয়েছে। এতে ৪ জন আহত হয়। পুলিশ ঘটনাটি নিশ্চিত করতে পারেনি। তবে 'দ্য ন্যাশন' পত্রিকা তাদের ওয়েবসাইটে তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার কথা জানিয়েছে। ওদিকে, পিএডি জানিয়েছে, রাজধানীর অন্য অংশে অন্তত একটি বোমা বিস্ফোরণের লক্ষ্য ছিল তাদের দলের লোকজন। দ্য ন্যাশন আরও জানায়, বোমা হামলা সম্পর্কে সুষ্পষ্ট কোনও খবর পাওয়া যায়নি। ৪ টি বোমা হামলায় অন্ততপক্ষে ১২ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। চতুর্থ বোমা বিস্ফোরণটি ঘটেছে ব্যাংককের অন্য অংশে। এবং এর লক্ষ্য পিএডি সমর্থকরা ছিল বলেই মনে করা হচ্ছে। পুলিশ হতাহতের সংখ্যা নিশ্চিত করে জানায়নি। এর আগে মঙ্গলবার রাতে বিমানবন্দরের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, "নিরাপত্তার নিয়ম ভেঙে পিপলস অ্যালায়েন্স ফর ডেমোক্র্যাসি'র (পিএডি) বিক্ষোভকারীরা বিমানবন্দরের ভেতরে হামলা চালায়। এরপর আমরা বিবানবন্দর বন্ধ ঘোষণা করেছি।" পুলিশি বাধা ভেঙে ব্যাংককের দক্ষিণ-পূর্বে সুবর্ণভূমি বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল ভবনে ঢুকে (পিএডি) সমর্থকরা ভাংচুর করে। শতশত দাঙ্গা পুলিশের প্রতিরোধ ভেঙে পিএডি সমর্থকরা যখন সুবর্ণভূমি বিমানবন্দরে হামলা চালায় তখন সেখানে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। এই বিমানবন্দর দিয়ে প্রতিবছর দেশটিতে ঢোকে প্রায় এক কোটি ৩০ লাখ পর্যটক। এর আগে বিমানবন্দরের বাইরে বিক্ষোভ করে পিএডি কর্মী সমর্থকরা। এ সময় তারা রাজা ভূমিবলের ছবি এবং জাতীয় পতাকা বহন করে। পিএডি মুখপাত্র পার্নথেপ পোওরপংপ্যান বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, "প্রধানমন্ত্রী সোমচাই পদত্যাগ না করলে আমরা বিমানবন্দর বন্ধ করে দেব।" একই দিনে শহরের উত্তরে বিমানবন্দর অভিমূখী একটি প্রধান সড়কে সরকার সমর্থকদের ওপর গুলি চালায় পিএডি'র বিক্ষোভকারীরা। টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা যায়, পিএডি'র নিরাপত্তা কর্মীরা হাতবন্দুক দিয়ে ছয় সাতটি গুলি ছোঁড়ে। তবে পিএডি দাবি করেছে, এর আগে তাদের লক্ষ্য করে পাথর ছোঁড়ে সরকার সমর্থকরা। জরুরি সেবাদানকারী একটি সংস্থার এক কর্মচারী জানিয়েছেন, সরকারবিরোধী ও সরকার সমর্থকদের সংঘর্ষে কমপক্ষে ১১ জন আহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৩২৮ ঘ.