২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রেও শিশুদের গুঁড়োদুধে মেলামিনের অস্তিত্ব

যুক্তরাষ্ট্রের বাজারে শিশুখাদ্য হিসেবে বিক্রি হওয়া গুঁড়ো দুধেও মেলামিনের অস্তিত্ব পাওয়া গেছে। মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2008, 07:25 AM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ওয়াশিংটন, ২৬ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের বাজারে শিশুখাদ্য হিসেবে বিক্রি হওয়া গুঁড়ো দুধেও মেলামিনের অস্তিত্ব পাওয়া গেছে। মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন। মার্কিন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ইনফেন্ট ফর্মুলার একটি ব্রান্ডের নমুনা পরীক্ষা করে মেলামিন পাওয়ার পর খাদ্য ও ওষুধ প্রশাসনের মুখপাত্র জুডি লিয়ন বলেন, "এতে উদ্বেগের কারণ নেই। খুবই কম পরিমাণে পাওয়া গেছে। ঝুঁকি একেবারেই নেই।" এ বছরের শুরুতে চীনে গুঁড়োদুধে মেলামিন মিশ্রণের ঘটনা ধরা পরে। ওই দুধ খেয়ে কিডনিজনিত অসুস্থতায় ভুগছে হাজার হাজার শিশু। মারাও গেছে কয়েকটি শিশু। প্রোটিনের পরিমাণ বাড়ানোর জন্য চীনে দুধের সঙ্গে মেলামিন মেশানো হয়ে থাকলেও যুক্তরাষ্ট্রে তেমনটি ঘটেনি বলে জানিয়েছেন জুডি। তিনি বলেন, "গুঁড়োদুধ তৈরির প্রক্রিয়ায় কিংবা টিনজাত করার কারণে কোনভাবে এই মিশ্রণ ঘটতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৩১৭ ঘ.