রামাল্লাহ, পশ্চিম তীর, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এপ্রিলে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন। ফিলিস্তিনি গেরিলা দল হামাসের আপত্তি সত্ত্বেও আব্বাস এ পরিকল্পনা নিয়েছেন। তার ঊর্ধ্বতন সহযোগী ইয়াসির আবেদ রাব্বো মঙ্গলবার একথা জানান।
রাব্বো বলেন, "নির্বাচন ডাকা হবে জানুয়ারির শুরুতেই। এর তিনমাস পর নির্বাচন হবে।"
আব্বাসের অনুগত বাহিনী ফাতাহর সঙ্গে লড়াই করে গত বছর গাজা দখলকারী হামাস ২০০৯ সালে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠানের বিরোধিতা করছে। গাজায় চলমান ইসরায়েলি অবরোধের ফলে অর্থনীতির অবনতি এবং জনগণের দুর্ভগের কারণে হামাস জনসমর্থন হারাতে পারে বলে সংশয় আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪৯ ঘ.
bdnews24