২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছত্তিশগড়ে মাওবাদী গেরিলাদের হামলায় ৭ পুলিশ নিহত

ভারতের ছত্তিশগড় রাজ্যে সন্দেহভাজন মাওবাদী গেরিলারা মঙ্গলবার স্থলমাইন দিয়ে একটি সেতু উড়িয়ে দিলে কমপক্ষে সাত পুলিশ নিহত হয়েছে। পুলিশ সদস্যরা জগদলপুর শহরের কাছে সেতুটি অতিক্রম করার সময় বিষ্ফোরণ ঘটানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2008, 12:39 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

কলকাতা, ২৪ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ভারতের ছত্তিশগড় রাজ্যে সন্দেহভাজন মাওবাদী গেরিলারা মঙ্গলবার স্থলমাইন দিয়ে একটি সেতু উড়িয়ে দিলে কমপক্ষে সাত পুলিশ নিহত হয়েছে। পুলিশ সদস্যরা জগদলপুর শহরের কাছে সেতুটি অতিক্রম করার সময় বিষ্ফোরণ ঘটানো হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা গিরিধারি নায়েক ফোনে রয়টার্সকে বলেন, "বিস্ফোরণে সেতুটি ভেঙে পড়লে সব পুলিশ সদস্যই নিহত হয়।" রায়পুর থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণে জগদলপুর শহরটি মাওবাদী গেরিলাদের তৎপরতাপূর্ণ বাসতার জেলায় অবস্থিত। মাওবাদী গেরিলার গত ১৪ নভেম্বরের রাজ্য বিধানসভার নির্বাচন বয়কটের ডাক দিয়েছিল এবং নির্বাচনের দিন তাদের করা স্থলমাইন বিষ্ফোরণে নিহত হয়েছিল পুলিশ ও বিমানবাহিনীর দুই সদস্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮৩০ ঘ.