২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনের পথে লাদেনের সাবেক গাড়িচালক: রিপোর্ট

ওসামা বিন লাদেনের সাবেক গাড়িচালক সেলিম হামদানকে গুয়ানতানামো বে কারাগার থেকে তার দেশ ইয়েমেনে পাঠিয়ে দিচ্ছে মার্কিন সেনাবাহিনী। দুজন সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্ট পত্রিকা মঙ্গলবার এই তথ্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2008, 07:27 AM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ওয়াশিংটন, ২৫ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ওসামা বিন লাদেনের সাবেক গাড়িচালক সেলিম হামদানকে গুয়ানতানামো বে কারাগার থেকে তার দেশ ইয়েমেনে পাঠিয়ে দিচ্ছে মার্কিন সেনাবাহিনী। দুজন সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্ট পত্রিকা মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। ২০০৬ সালে মার্কিন সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায় হামদানের পক্ষে যায়। সন্ত্রাসবাদের অভিযোগে বিদেশি বন্দিদের জন্য প্রেসিডেন্ট জর্জ জব্লিউ বুশের বিতর্কিত সামারিক আদালতে বিচার ব্যবস্থা প্রচণ্ড ধাক্কা খায় ওই রায়। পত্রিকাটি জানায়, ৪৮ ঘণ্টার মধ্যে হামদানের ইয়েমেনের রাজধানী সানায় পৌঁছার কথা। গত আগস্টে যুক্তরাষ্ট্রের সামরিক কমিশনের রায়ে সন্ত্রাসবাদ সমর্থনের অপরাধে কারাদণ্ড হয় হামদানের। তবে আলকায়েদার সঙ্গে ষড়যন্ত্রের মাধ্যমে বহুমানুষ হত্যা করতে হামলা চালানোর গুরুতর অভিযোগ থেকে তিনি রক্ষা পান। দ্বিতীয় মহাযুদ্ধের পর এটা ছিল যুদ্ধাপরাধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রথম বিচার। ওয়াশিংটন পোস্ট বলছে, বাকি দণ্ড ভোগের জন্য কয়েক মাস হামদানকে ইয়েমেনের কারাগারে কাটাতে হবে। তবে হামদানের কৌঁসুলি বা মার্কিন সামরিক কৌঁসুলিরা হামদানের প্রত্যর্পণ সম্পর্কে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। পেন্টাগনের মুখপাত্র মার্ক বালেসটারোস রয়টার্সকে বলেন, "কাউকে প্রত্যর্পণ প্রক্রিয়া পুরো শেষ না হওয়া পর্যন্ত মন্তব্য করা থেকে বিরত থাকা আমাদের নীতি।" ২০০১ সালের নভেম্বরে আফগানিস্তানে সড়কে প্রতিবন্ধক দিয়ে হামদানকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৩১৮ ঘ.