২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএসআই'র রাজনৈতিক শাখা বন্ধ করে দিয়েছে পাকিস্তান

সন্ত্রাসবাদ মোকাবেলায় পূর্ণ মনোনিবেশ করার জন্য পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা 'ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্স' (আইএসআই) এর রাজনৈতিক শাখা বন্ধ করে দিয়েছে দেশটির নতুন গণতান্ত্রিক সরকার। রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি এতথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2008, 07:36 AM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ইসলামাবাদ, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সন্ত্রাসবাদ মোকাবেলায় পূর্ণ মনোনিবেশ করার জন্য পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা 'ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্স' (আইএসআই) এর রাজনৈতিক শাখা বন্ধ করে দিয়েছে দেশটির নতুন গণতান্ত্রিক সরকার। রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি এতথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিশ্বব্যাপী আল কায়েদা ও পাকিস্তানের প্রতিবেশি দেশ আফগানিস্তানে তালেবানদের বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের লড়াইয়ে আইএসআই'র সমর্থন এবং সহযোগিতা গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়ে থাকে। তবে সমালোচকরা আইএসআইকে "পাকিস্তানের মধ্যে আরেকটি পাকিস্তান" হিসেবে একে আখ্যা দিয়ে থাকে। পাকিস্তানের বেসামরিক নেতারা অভিযোগ করে থাকেন, আইএসআই'র রাজনৈতিক শাখা সরকারের কাজে হস্তক্ষেপ করে। পাকিস্তানের দুই প্রতিবেশি ভারত ও আফগানিস্তান আইএসআইকে সন্দেহের চোখে দেখে থাকে। পররাষ্ট্রমন্ত্রী কোরেশি আইএসআই'র রাজনৈতিক শাখা ভেঙে দেওয়ার খবর জানিয়ে একে "ইতিবাচক পরিবর্তন" আখ্যা দিয়েছেন। কোরেশির উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম 'অ্যাসোসিয়েটেড প্রেস অফ পাকিস্তান' জানায়, "আইএসআই আমাদের একটি মূল্যবান জাতীয় প্রতিষ্ঠান এবং এটা সন্ত্রাসবাদ মোকাবেলায় পূর্ণ মনোনিবেশ করতে চায়।" তবে কখন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিবেদনটিতে সে সম্বন্ধে কিছু বলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৩৩০ ঘ.