২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোল্লা ওমরকে রাজনৈতিক আশ্রয়দানের প্রস্তাব অস্বীকার করল সৌদিআরব

সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ আফগানিস্তানের তালেবান নেতা মোল্লা ওমরকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছেন-- জার্মান সাপ্তাহিকী 'দার স্পিগেল' এর এ খবর অস্বীকার করেছে সৌদি আরব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2008, 09:57 AM

Updated : 26 Aug 2022, 02:42 PM

বার্লিন, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ আফগানিস্তানের তালেবান নেতা মোল্লা ওমরকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছেন-- জার্মান সাপ্তাহিকী 'দার স্পিগেল' এর এ খবর অস্বীকার করেছে সৌদি আরব। কাবুলের সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে ম্যাগাজিনটি সোমবার সংখ্যার আগাম প্রতিবেদনে জানায়, আফগানিস্তানের প্রেসিডেন্ট এবং মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের চাপের কারণে সৌদি আরব এ প্রস্তাব দিয়েছে। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি। 'দ্য সৌদি প্রেস এজেন্সি' জানায়, সৌদি আরব তালেবান নেতা মোল্লা ওমরকে রাজনৈতিক আশ্রয়ের প্রস্তাব দিয়েছে। কয়েকটি আন্তর্জাতিক পত্রিকায় প্রকাশিত এ ধরনের প্রতিবেদন সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় পুরোপুরি অস্বীকার করেছে।" এর আগে আফগানিস্তানে সংঘর্ষ কিভাবে বন্ধ করা যায় তা নিয়ে সেপ্টেম্বরে সরকারপন্থি আফগান কর্মকর্তা এবং সাবেক তালেবান কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠকের আয়োজন করে সৌদি আরব। এক আফগান সরকারি কর্মকর্তা বুধবার জানান, আফগান সরকারের প্রতিনিধিদের সঙ্গে সাবেক তালেবান সদস্যদের শিগগিরি ২য় দফা আলোচনায় বসার কথা রয়েছে। এ মাসে নিউ ইয়র্কে জাতিসংঘ সম্মেলনে ফাঁকে এক বৈঠকে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ আলোচনা করেছেন বলে জানিয়েছেন এক কর্মকর্তা। তালেবান নেতা মোল্লা ওমর পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের পাহাড়ি অঞ্চলে আত্মগোপন করে আছেন বলে ধারণা করা হয়ে আসছে। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই একবার বলেছিলেন, মোল্লা ওমর বিদ্রোহী তৎপরতার অবসান ঘটাতে শান্তি আলোচনায় বসলে তিনি তার নিরাপত্তা দেবেন। ওদিকে, নির্বাসিত এবং বিতর্কিত রাজনীতিবিদদের আশ্রয় দেওয়ার ইতিহাস সৌদি আরবেরও রয়েছে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫০৮ ঘ.