কাবুল, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইকে অগ্রধিকার দিয়ে আফগানিস্তানসহ ওই অঞ্চলের নিরাপত্তা বিধানের আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট হামিদ কারজাইকে। আফগান প্রেসিডেন্টের বাসভবন থেকে রোববার একথা জানানো হয়েছে।
ওবামা জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর আফগানিস্তানের দিকে নতুনভাবে দৃষ্টিপাত করার প্রতিশ্র"তি দিয়েছেন। তবে এ মুহূর্তে তিনি কারজাইকে আশ্বাসবাণী শোনালেও দুর্নীতি দমন, ক্রমবর্ধমান মাদক ব্যবসা এবং কার্যকরভাবে দেশ পরিচালনায় ব্যর্থতার জন্য কারজাইয়ের সমালোচনা করেন।
অবশ্য তারপরও আফগানিস্তানের নিরাপত্তা রক্ষায় সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ওবামা আফগান সরকারকে সহযোগিতা করার আশ্বাস দেন। শনিবার দিনশেষে ওবামার সঙ্গে ফোনালাপের পর কারজাই এক বিবৃতিতে বলেন, "ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্র আফগান সরকার ও জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রতিশ্র"তি অগ্রধিকার ভিত্তিতে পুরণ করবে।"
বিবৃতিতে আরও বলা হয়, "ওবামা এও বলেছেন যে, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে আফগানিস্তানসহ ওই অঞ্চল এমনকি গোটা বিশ্বের নিরাপত্তা বিধান করাকেই তার সরকার অগ্রধিকার দেবে।"
আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর আগ্রাসনের ৭ বছর পর তালেবান জঙ্গিরা স
bdnews24