২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সঙ্কট থেকে বাঁচতে মার্কিন সরকারের সঙ্গে সিটিগ্রুপের আলোচনা

অস্তিত্ব সঙ্কট থেকে উত্তরণে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে সিটিগ্রুপ ইনকরপোরেটেড। সম্প্রতি সিটিগ্রুপ ইনক. এর একটি প্রতিনিধি দল মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ কর্মকর্তাদের সঙ্গে সরকারের সহায়তা ও জরুরি তহবিল সরবরাহের বিষয়ে আলোচনা করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2008, 03:26 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

নিউইয়র্ক, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্তিত্ব সঙ্কট থেকে উত্তরণে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে সিটিগ্রুপ ইনকরপোরেটেড। সম্প্রতি সিটিগ্রুপ ইনক. এর একটি প্রতিনিধি দল মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ কর্মকর্তাদের সঙ্গে সরকারের সহায়তা ও জরুরি তহবিল সরবরাহের বিষয়ে আলোচনা করে। এছাড়া এর কয়েকটি ইউনিট ছেড়ে দেওয়া অথবা অন্য কোনো ব্যাংকের সঙ্গে মার্জার বা একীভূত করা যায় কিনা- সে ব্যাপারেও নিজেদের মধ্যে প্রাথমিক আলোচনা করছে প্রতিষ্ঠানটি। শেয়ারের দাম পড়তে থাকায় সম্প্রতি ব্যাংকটিতে তীব্র মূলধন সঙ্কট দেখা দেয়। এর পর পরই প্রতিষ্ঠানটি বিভিন্ন শাখার হাজার হাজার কর্মী ছাটাইয়ের ঘোষণা দেয়। শুক্রবার সিটিগ্রুপের শেয়ারের দাম শতকরা ২০ ভাগ পড়ে ৩ দশমিক ৭৭ ডলারে দাঁড়ায়। গত এক সপ্তাহে এর শেয়ারের দাম রেকর্ড পরিমাণ ৬০ শতাংশ কমে বর্তমানে ১৯৯২ সালের ডিসেম্বরের দামে নেমে এসেছে। পোর্টল্যান্ড আরবিসি পুঁজিবাজারের ব্যাংক বিশেষজ্ঞ গিয়ার্ড চেসিডি বলেন, "একদিক থেকে এটি আতঙ্ক আর গুজবের ফল।" ব্যাংকটির প্রধান নির্বাহী বিক্রম পণ্ডিত কর্মীদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শুক্রবার প্রতিষ্ঠানটিতে এক কল কনফারেন্স করে তিনি সবাইকে এই বলে আশ্বস্ত করার চেষ্টা করেন যে তাদের ব্যবসার নীতি অটুট থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/২১১৩ঘ.