২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে মার্কিন হামলায় ব্রিটিশ জঙ্গি নিহত

পাকিস্তানের উত্তর-পাশ্চিমাঞ্চলে শনিবার মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় রশিদ রউফ নামের এক ব্রিটিশ জঙ্গি নিহত হয়েছেন। আল কায়েদার সঙ্গে জড়িত রউফকে দীর্ঘ দিন ধরে খুঁজছিল মার্কিন বাহিনী। পাকিস্তানি টেলিভিশন চ্যানেল এবং গোয়েন্দা কর্মকর্তারা এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2008, 12:37 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

পেশাওয়ার, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তর-পাশ্চিমাঞ্চলে শনিবার মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় রশিদ রউফ নামের এক ব্রিটিশ জঙ্গি নিহত হয়েছেন। আল কায়েদার সঙ্গে জড়িত রউফকে দীর্ঘ দিন ধরে খুঁজছিল মার্কিন বাহিনী। পাকিস্তানি টেলিভিশন চ্যানেল এবং গোয়েন্দা কর্মকর্তারা এ খবর জানিয়েছে। উত্তর ওয়াজিরিস্তানের একটি আদিবাসী এলাকায় সন্দেহজনক চালকবিহীন মার্কিন বিমান (ড্রোন) থেকে ওই ক্ষেপণাস্ত্র হামলায় রউফসহ পাঁচজন নিহত হয়েছে। ২০০৬ সালে তরল বিস্ফোরক ব্যবহার করে একটি বিমান ধ্বংস করার ষড়যন্ত্রের সঙ্গে রউফ জড়িত বলে সন্দেহ করা হয়। পাকিস্তানি গোয়েন্দারা ওই ষড়যন্ত্রের ঘটনা উদঘাটন করেছিল। শনিবারের হামলায় আবু যুবায়ের আল-মাসরি নামের এক সন্দেহভাজন মিসরীয় জঙ্গিও নিহত হয়েছে। পাকিস্তানে আরব জঙ্গিদের নিহত হওয়ার ঘটনাকে সেখানে আল কায়েদার উপস্থিতির প্রমাণ হিসেবে বিবেচনা করা হয়। পরিচয় প্রকাশ না করার শর্তে উত্তর-পশ্চিম পাকিস্তান থেকে গোয়েন্দা কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছে, শনিবারের মার্কিন হামলায় রউফ নিহত হয়েছে। তবে সরকারিভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি। গত ডিসেম্বরে ইসলামাবাদে একটি আদালতে উপস্থিত করার পর নিরাপত্তা প্রহরা ফাঁকি দিয়ে পালিয়েছিলেন রউফ। পাকিস্তানের ওই অঞ্চলে প্রায়ই চালকবিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে থাকে আফগানিস্তানে নিয়োজিত মার্কিন বাহিনী। গত সেপ্টেম্বর থেকে তারা পাকিস্তানে কমপক্ষে ২০ বার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘিত হচ্ছে এবং এর ফলে পাকিস্তানিদের মধ্যে মার্কিনবিরোধী মনোভাব আশঙ্কাজনক হারে বাড়ছে। এভাবে হামলা চলতে থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিত্রতা রক্ষা কঠিন হয়ে পড়বে এবং জঙ্গিবাদ দমনে জনগণের সমর্থনও কমে যাবে বলে জানিয়েছে পাকিস্তান। বিডিনিউজ টোয়েন্টিফোরড ডটকম/এফএইচবি/এমএইচবি/১৮২৭ ঘ.