২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজা অবরোধ 'অগ্রহণযোগ্য': জাতিসংঘ

গাজা অবরোধ 'অগ্রহণযোগ্য' মন্তব্য করে তা তুলে নেওয়ার নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান জন হোমস। শুক্রবার তিনি এ আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2008, 09:35 AM

Updated : 26 Aug 2022, 02:42 PM

জাতিসংঘ, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- গাজা অবরোধ 'অগ্রহণযোগ্য' মন্তব্য করে তা তুলে নেওয়ার নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান জন হোমস। শুক্রবার তিনি এ আহ্বান জানান। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল হোমস এক বিবৃতিতে বলেন, "অবরোধ গাজার বেসামরিক মানুষের দুর্ভোগ ও দুর্দশা বাড়িয়ে দিচ্ছে তাই দ্রুত এই অগ্রহণযোগ্য অবরোধ প্রত্যাহার করে নেওয়া উচিত।" এর আগে মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব বান কি মুন ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের সঙ্গে টেলিফোন আলাপে গাজা অবরোধের কারণে ওই অঞ্চলে মানবিক পরিস্থিতির অবনতি হচ্ছে জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তা তুলে নেওয়ার আহ্বান জানান। পর দিন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক জাতিসংঘ প্রধানের আহ্বান নাকচ করে দিয়ে ইসরায়েলি সেনাবাহিনী বেতারে বলেন, "না। গাজা ক্রসিং খুলে দেওয়ার জন্য গাজা পরিস্থিতি আগে শান্ত হওয়া প্রয়োজন।" জাতিসংঘ সংবাদ কার্যালয় থেকে পৃথক এক বিবৃতিতে জানানো হয়েছে: বান বলেছেন "প্রয়োজনীয়তা অনুধাবন করে ইসরায়েলের উচিত গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর অনুমতি দেওয়া।" তা এখনও না হওয়ায় নিন্দা জানিয়েছেন তিনি। এছাড়াও বান "ইসরায়েলের বেসামরিক লোকদের লক্ষ্য করে রকেট এবং অন্যান্য হামলার জন্য ফিলিস্তিনি গেরিলাদেরও নিন্দা জানিয়েছেন।" জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ) গাজার অর্ধেক জনসংখ্যাকে খাদ্য সহায়তা দিয়ে আসছে। সংস্থাটি জানিয়েছে, ক্রসিং অবরোধের কারণে গাজায় মুদ্রা সঙ্কট দেখা দিয়েছে। একারণে বৃহস্পতিবার থেকে তারা ৯৮ হাজার গরিব গাজাবাসীকে নগদ অর্থ সাহায্য দেওয়া বন্ধ করে দিতে বাধ্য হবে। মানবিক বিষয় সমন্বয় সংক্রান্ত জাতিসংঘের অফিস 'হোমস' এক বিবৃতিতে বলেছে, "গাজার অধিবাসীরা বিদুৎহীন দিন কাটাচ্ছে এবং রান্নার গ্যাস, খাবার ও পানির অভাবও তীব্র হয়ে উঠেছে।" হোমস আরও বলেছে, অবরোধ তুলে নেওয়া না হলে ইউএনআরডব্লিউএ'র গাজায় খাদ্য বিতরণ বন্ধ হয়ে যেতে পারে। সংস্থাটি গত সপ্তাহেও ইসরায়েলি অবরোধের কারণে গাজায় খাদ্য বিতরণ বন্ধ করে দিয়েছিল। ইসারায়েলি বাহিনীর অভিযানের জবাবে গাজা থেকে ফিলিস্তিনি গেরিলাদের রকেট হামলার মুখে গত ৪ নভেম্বর ক্রসিং বন্ধ করে দেয় ইসরায়েল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৫২৭ ঘ.