২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব গ্রহণ করেছেন হিলারি: নিউ ইয়র্ক টাইমস

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন সিনেটর হিলারি ক্লিনটন। নিউ ইয়র্ক টাইমস পত্রিকা শুক্রবার এই তথ্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2008, 07:19 AM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ওয়াশিংটন, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন সিনেটর হিলারি ক্লিনটন। নিউ ইয়র্ক টাইমস পত্রিকা শুক্রবার এই তথ্য জানিয়েছে। হিলারির দুজন সহযোগীর উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি ওয়েব ভার্সানে জানায়, যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনৈতিক পদটিতে তার কাজের ধরন কী হবে তা নিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া বারাক ওবামার সঙ্গে আরও বিস্তারিত আলোচনার পর হিলারি তার সম্মতির কথা জানান। একটি সূত্র সংবাদপত্রটিকে জানায়, "তিনি প্রস্তুত"। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পদে হিলারির যোগদানের সম্ভাবনা গত সপ্তাহ থেকে জোরালো হয়ে উঠে। শুক্রবার ডেমোক্র্যাট দলের একজন কর্মকর্তা জানান, ওবামা ২৭ নভেম্বরের থ্যাংকস গিভিংয়ের ছুটির পর পররাষ্ট্রমন্ত্রী পদে হিলারির নাম ঘোষণা করতে পারেন। নাম না প্রকাশের শর্তে তিনি বলেন, হিলারির স্বামী, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে যুক্তরাষ্ট্রের ভবিষ্যত বাণিজ্যিক ও দাতব্য কর্মকাণ্ডের নৈতিক দিকগুলো পর্যালোচনার দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী পদে হিলারির যোগদানের বিষয়টিও চূড়ান্ত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৩১০ ঘ.