২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তি নিয়ে ইরাকে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরাকের নিরাপত্তা চুক্তির বিরুদ্ধে শুক্রবার বিক্ষোভ করেছে ইরাকের শিয়া নেতা মুকতাদা আল সদরের হাজার হাজার অনুসারী। তারা ওই চুক্তির আওতায় ২০১১ সাল পর্যন্ত ইরাকে মার্কিন সেনাদের বৈধতা দেওয়ার প্রতিবাদ জানায় এবং প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের কুশপুত্তলিকা পোড়ায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2008, 01:04 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

বাগদাদ, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরাকের নিরাপত্তা চুক্তির বিরুদ্ধে শুক্রবার বিক্ষোভ করেছে ইরাকের শিয়া নেতা মুকতাদা আল সদরের হাজার হাজার অনুসারী। তারা ওই চুক্তির আওতায় ২০১১ সাল পর্যন্ত ইরাকে মার্কিন সেনাদের বৈধতা দেওয়ার প্রতিবাদ জানায় এবং প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের কুশপুত্তলিকা পোড়ায়। বাগদাদে মার্কিন সেনারা যেখানে প্রয়াত সাদ্দাম হোসেনের মূর্তি ভেঙেছিল সেই ফেরদৌস চত্বরে ইরাকি পতাকা হাতে স্লোগান দেয় হাজার হাজার বিক্ষোভকারী। তারা 'আল্লাহ মহান' স্লোগান দিয়ে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের কুশপুত্তলিকা পোড়ায় এবং ইরাক থেকে দখলদ্বার বাহিনী উচ্ছেদে যে পন্থা কার্যকর হয় সে পন্থাতেই কাজ করার অঙ্গীকার করে। সদরের ঊর্ধ্বতন সহযোগী হাজিম আল আররাজী রয়টার্সকে বলেন, "নিরাপত্তা চুক্তি প্রত্যাখ্যানের জন্য আজ ইরাকে আরব, কুর্দিসহ সব স