২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেলের দাম সামান্য বেড়ে ৫০ ডলারের ওপরে

যুক্তরাষ্ট্রে অশোধিত জ্বালানি তেলের দাম শুক্রবার এক ডলার কমে ব্যারেলপ্রতি ৪৮ দশমিক ৪০ ডলারে নেমে আসার পর আবার তা বেড়ে ৫০ ডলারের ওপরে পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2008, 11:50 AM

Updated : 26 Aug 2022, 02:42 PM

সিঙ্গাপুর, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাষ্ট্রে অশোধিত জ্বালানি তেলের দাম শুক্রবার এক ডলার কমে ব্যারেলপ্রতি ৪৮ দশমিক ৪০ ডলারে নেমে আসার পর আবার তা বেড়ে ৫০ ডলারের ওপরে পৌঁছেছে। গত জুলাইয়ের পর তেলের দাম এ সপ্তাহে ১১ শতাংশ কমে প্রায় ১০০ ডলার হ্রাসের কাছাকাছি পৌঁছেছে। বিশ্ব অর্থনৈতিক সংকট প্রলম্বিত হওয়ার আশঙ্কায় চাহিদা কমে যাওয়ায় বেশকিছুদিন ধরে তেলের এই দরপতন চলছে। এদিকে, এশিয়ার শেয়ারবাজারে গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন ঘটেছে শুক্রবার। যুক্তরাষ্ট্রের বাজারও এক দশকের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে। তাছাড়া দেশটির গাড়ি নির্মাতা বৃহৎ প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎও ঝুলে আছে সরকারি সাহায্যের আশায়। যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের দাম শুক্রবার প্রথমদিকে ব্যারেল প্রতি ৪৮.২৫ ডলারে বিক্রি হয়। তবে পরে আবার তা সামান্য বেড়ে ৭৭ সেন্ট থেকে ৫০ দশমিক ১৯ ডলারে পৌঁছায়। এ নিয়ে চলতি সপ্তাহে দাম কমলো ১৪ শতাংশ। টোকিওভিত্তিক মিতসুবিশি কর্পোরেশনের রিক্স ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ অ্যান্থনি নুয়ান বলেন, "অর্থনীতি কৃষ্ণগহ্বরের মতো সবকিছু নীচের দিকে টেনে নামিয়ে নিচ্ছে। অর্থনীতিতে স্থিতিশীলতা আসার আগ পর্যন্ত তেলের দাম স্বাভাবিক অবস্থায় পৌঁছানো কঠিন হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/এফএইচবি/১৭৩৩ ঘ.