২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় সেনা-গেরিলা সংঘর্ষে ৬০ জন নিহত

শ্রীলংকার জাফনা উপদ্বীপে তামিল টাইগারদের সঙ্গে সেনাবাহিনীর ৪ দিন ব্যাপী লড়াইয়ে অন্ততপক্ষে ৬০ জন নিহত হয়েছে। এর মধ্যে ১০ জন সেনা আর বাকী ৫০ জনই তামিল টাইগার বলে দাবি করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সেনাবাহিনী একথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2008, 10:39 AM

Updated : 26 Aug 2022, 02:41 PM

কলোম্বো, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলংকার জাফনা উপদ্বীপে তামিল টাইগারদের সঙ্গে সেনাবাহিনীর ৪ দিন ব্যাপী লড়াইয়ে অন্ততপক্ষে ৬০ জন নিহত হয়েছে। এর মধ্যে ১০ জন সেনা আর বাকী ৫০ জনই তামিল টাইগার বলে দাবি করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সেনাবাহিনী একথা বলেছে। সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার উদয় নানয়াক্কারা বলেছেন, লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই)'র মুহুমালাই প্রতিরক্ষা লাইনের সংঘর্ষে ১০ সেনা নিহত এবং ৩০ জন আহত হয়েছে। অন্যদিকে, ৪ দিনের এ লড়াইয়ে টাইগারদের পক্ষে ৫০ জন নিহত হয়েছে। টাইগারদের যোগাযোগ ব্যবস্থার ওপর আড়িপেতে এ তথ্য পাওয়া গেছে বলে জানান নানয়াক্কারা। তামিল টাইগাররা এ ব্যাপারে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি এবং সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করায় এ তথ্য কোনও নিরপেক্ষ সূত্রে নিশ্চিতও হওয়া যায়নি। তামিল টাইগারদের স্বঘোষিত রাজধানী কিলিনোচ্চি অভিমুখে ট্যাংক ও অন্যান্য যুদ্ধযান নিয়ে আগ্রসর হওয়ার পথ সুগম করতে শ্রীলংকার দুই ডিভিশন সেনা লড়াই করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩০ ঘ.