২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার মন্ত্রিসভায় আরও দুই নারীর যোগ দেওয়ার সম্ভাবনা

যুক্তরাষ্টের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার বারাক ওবামা অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রী পদে অ্যারিজোনার গভর্নর জেনেট নাপোলিটানোকে নিয়োগ দিতে পারেন। বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে সিএনএন বুধবার এই তথ্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2008, 07:44 AM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ওয়াশিংটন, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্টের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার বারাক ওবামা অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রী পদে অ্যারিজোনার গভর্নর জেনেট নাপোলিটানোকে নিয়োগ দিতে পারেন। বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে সিএনএন বুধবার এই তথ্য জানিয়েছে। ওবামার নির্বাচনী প্রচারণায় সক্রিয় ছিলেন ডেমোক্র্যাটিক দলীয় গভর্নর জেনেট নাপোলিটানো। সিএনএন জানায়, ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির নেতৃত্ব দেওয়ার জন্য ওবামার পছন্দের শীর্ষে রয়েছেন জেনেট। সিএনএন আরও জানায়, শিকাগোর ব্যবসায়ী পেনি প্রিৎজকারকে বাণিজ্যমন্ত্রী নিয়োগ দিতে পারেন ওবামা। হিলারি ক্লিনটনের পর এই দুই নারীর ওবামার মন্ত্রিসভায় যোগদানের সম্ভাবনার কথা শোনা গেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৩৩২ ঘ.