২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র-ইরাক নিরাপত্তা চুক্তি রোধের আহ্বান ইরানের

যুক্তরাষ্ট্র-ইরাক নিরাপত্তা চুক্তি প্রতিহত করার চেষ্টা চালিয়ে যেতে ইরাকি আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার আলী লারিজানি। ইরানের সরকারি গণমাধ্যম মঙ্গলবার একথা জানিয়েছে। ইরাক ২০১১ সাল পর্যন্ত মার্কিন সেনাদের বৈধতা দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সই করার একদিন পর ইরান এই আহ্বান জানাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2008, 03:51 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

তেহরান, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্র-ইরাক নিরাপত্তা চুক্তি প্রতিহত করার চেষ্টা চালিয়ে যেতে ইরাকি আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার আলী লারিজানি। ইরানের সরকারি গণমাধ্যম মঙ্গলবার একথা জানিয়েছে। ইরাক ২০১১ সাল পর্যন্ত মার্কিন সেনাদের বৈধতা দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সই করার একদিন পর ইরান এই আহ্বান জানাল। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোসেয়ার জেবারি এবং মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকার ২০১১ সালের শেষে বাগদাদ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দীর্ঘপ্রতিক্ষীত চুক্তিটি সই করেন। তবে চুক্তিটি এখনও ইরাকের পার্লামেন্টে পাস হওয়া বাকী। ইরানের প্রভাবশালী রাজনীতিবিদ ও স্পিকার আলী লারিজানি বলেন, "চুক্তিটি প্রতিহত করার সময় যে এখনও ফুরায়নি তা ইরাকি জাতি এবং পার্লামেন্টের উপলব্ধি করা উচিত।" তিনি আরও বলেন, "ওয়াশিংটনের মূল উদ্দেশ্য হচ্ছে আরও শক্তিশালীভাবে ইরাকে আধিপত্য বিস্তার করা।" ইরানের বার্তা সংস্থা 'ইরনা' লারিজানির উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছে। ইরাক-যুক্তরাষ্ট্র নিরাপত্তা চুক্তি চূড়ান্ত হওয়ার পর কোনও ইরানি কর্মকর্তার এটিই সবচে স্পষ্টভাষী মন্তব্য। ইরাকে সহিংসতার জন্য ইরান বরাবরই যুক্তরাষ্ট্রকে দায়ি করে আসছে এবং তারা ইরাক থেকে যত দ্রুত সম্ভব মার্কিন সেনা প্রত্যাহার চায়। ওদিকে, ওয়াশিংটনও ইরাকে অস্থিতিশীলতার জন্য ইরানকে পাল্টা দোষারোপ করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩৮ ঘ.