২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্র ও উন্নয়নের জন্য কাশ্মীরীদের স্বতঃস্ফূর্ত ভোট

জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনে মঙ্গলবার প্রথম দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে ভোটার উপস্থিতি ছিল ব্যাপক। বিশ্লেষক ও ভোটাররা মঙ্গলবার বলেছেন, ভারতীয় শাসন নয় বরং রাজ্যের উন্নয়ন ও গণতন্ত্রের জন্যই জনগণ দলে দলে ভোট দিয়েছে। উপেক্ষা করেছে স্বাধীনতা আন্দোলনকারীদের ভোট বয়কটের ডাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2008, 03:01 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

শ্রীনগর, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনে মঙ্গলবার প্রথম দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে ভোটার উপস্থিতি ছিল ব্যাপক। বিশ্লেষক ও ভোটাররা মঙ্গলবার বলেছেন, ভারতীয় শাসন নয় বরং রাজ্যের উন্নয়ন ও গণতন্ত্রের জন্যই জনগণ দলে দলে ভোট দিয়েছে। উপেক্ষা করেছে স্বাধীনতা আন্দোলনকারীদের ভোট বয়কটের ডাক। বিচ্ছিন্নতাবাদী অনেক নেতাকে বন্দি রেখে অনুষ্ঠিত এ নির্বাচন বিবেচিত হচ্ছে রাজ্যটিতে ভারতের শাসনের ওপর এক কঠিন পরীক্ষা হিসেবে। সাত পর্বের ভোটে মঙ্গলবার প্রথম পর্বের ভোট থেকেই এ ব্যাপারে কোনও উপসংহার টানার সময় এখনও আসেনি। তবে বিচ্ছিন্নতাবাদীদের ভোট বয়কটের ঘোষণার পরও মুসলিম অধুষ্যিত কাশ্মীরের ভোট কেন্দ্রগুলোতে অবিশ্বাস্যরকম ভোটার উপস্থিতি দেখা গেছে। ১৯৮৯ সালে বিদ্রোহিদের অভ্যুত্থানের পর কাশ্মীরে এ যাবৎকালের ভারতবিরোধী সবচেয়ে বড় বিক্ষোভ হয় চলতি বছর। সেই বিক্ষোভে যোগ দেওয়ার পরও আব্দুল আহাদ ভাটের মতো ৭০ বছর বয়স্ক ভোটাররা আগ্রহ নিয়ে ভোট দিয়েছেন। আব্দুল আহাদ জানান, "উন্নত জীবনের প্রয়োজনীয়তা আর স্বাধীনতার বিষয়টি এক নয়। একটা ভালো প্রশাসন উন্নত জীবন নিশ্চিত করতে পারে। কাজেই একজন কাশ্মীরী আজ ভোট দিয়ে আবার কালই স্বাধীনতার দাবিতে রাস্তায় শ্লোগান দিলে এর মধ্যে বৈপরীত্বের কিছু নেই।" জম্মু ও কাশ্মীরের যে দশটি আসনে মঙ্গলবার ভোটগ্রহণ হয়েছে সেখানে ভোটার উপস্থিতির হার ছিল ৬৪ শতাংশ। আর কাশ্মীরের যে তিনটি আসনে ভোটার উপস্থিতি ছিল ৫৯ শতাংশ। ২০০২ সালের নির্বাচনে এ আসনগুলোতে ভোট পড়েছিল ৫৫ শতাংশ। কাশ্মীরে আগের নির্বাচনগুলোতে দেখা যেত বিচ্ছিন্নতাবাদীরা ভোট বয়কট কার্যকর করতে নির্বাচনের সময় সহিংস কর্মকাণ্ড ঘটাত। আর ভোটারদের ভয়ভীতি দেখিয়ে ভোট কেন্দ্রে নিয়ে আসত সেনাবাহিনী। তবে এবারের নির্বাচনে বিচ্ছিন্নতাবাদীরা যেমন হস্তক্ষেপ করেনি, তেমনি সেনা উপস্থিতিও সেরকম ছিল না। তবে ভোটার উপস্থিতির হার সরকার যা জানিয়েছে তার সঙ্গে একমত নন ভোট বয়কটের ডাক দেওয়া অল পার্টিস হুরিয়াত কন্ফারেন্সের চেয়ারম্যান মিরওয়াইজ ওমর ফারুক। তিনি জানিয়েছেন, এই পরিমাণ সেনা উপস্থিতির মধ্যে স্বচ্ছ ও সুন্দর নির্বাচন সম্ভব নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯৪০ ঘ.