২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিব্বতের স্বাধীনতার দাবি উঠতে পারে: নির্বাসিত তিব্বতি প্রধানমন্ত্রী

তিব্বতিরা চীন থেকে তিব্বতের স্বাধীনতা দাবি করতে পারে। ভারতের ধর্মশালায় শুরু হওয়া বিশেষ বৈঠকে নির্বাসিত তিব্বতিরা 'তিব্বতের স্বাধীনতা'কে সমস্যা সমাধানের একমাত্র পথ মনে করলে ওই দাবি উঠতে পারে। নির্বাসিত তিব্বত সরকারের প্রধানমন্ত্রী সামধোং রিপোচে মঙ্গলবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2008, 11:12 AM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ধর্মশালা, ভারত ১৮ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- তিব্বতিরা চীন থেকে তিব্বতের স্বাধীনতা দাবি করতে পারে। ভারতের ধর্মশালায় শুরু হওয়া বিশেষ বৈঠকে নির্বাসিত তিব্বতিরা 'তিব্বতের স্বাধীনতা'কে সমস্যা সমাধানের একমাত্র পথ মনে করলে ওই দাবি উঠতে পারে। নির্বাসিত তিব্বত সরকারের প্রধানমন্ত্রী সামধোং রিপোচে মঙ্গলবার একথা বলেছেন। তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামার 'মধ্যপন্থার নীতি এবং চীনের সঙ্গে তিব্বতের স্বায়ত্তশাসন নিয়ে আলোচনায় অগ্রগতির অভাবে হতাশ হয়ে ভারতের ধর্মশালায় নির্বাসিত শ' শ' তিব্বতি ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করতে সোমবার বিশেষ বৈঠকে বসেছে। বৈঠকে কেউ কেউ দালাই লামার তিব্বতের বৃহত্তর স্বায়ত্তশাসন দাবির পরিবর্তে তিব্বতের পরিপূর্ণ স্বাধীনতা দাবি করছেন। প্রধানমন্ত্রী রিপোচে সাংবাদিকদের বলেন, "বেশির ভাগ মানুষ মধ্যপন্থার পরিবর্তে ভিন্ন পন্থা নেওয়ার প্রস্তাব করলে আমরা অবশ্যই হৃষ্টচিত্তে তা মেনে নেব।" তিনি আরও বলেন, "পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্য তিব্বতের স্বাধীনতার পক্ষে রায় দিলে স্পষ্টতই তা এড়ানোর আর কোনও উপায় থাকবে না। কারণ, পার্লামেন্টই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।" বিশ্লেষকরা নির্বাসিত তিব্বতিদের এই বৈঠককে চীনা শাসনের বিরুদ্ধে আরও কঠোর তিব্বতি আন্দোলনের পূর্বাভাস বলেই মনে করছেন। তাদের মতে, চীন আপোস না করলে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে-- বৈঠকটি যেন বেইজিংকে এ বার্তা দেওয়ারই প্রচেষ্টা। উল্লেখ্য, চীনা কর্মকর্তারা এ মাসে দালাই লামার প্রতিনিধিদের সঙ্গে বৈঠককালে তিব্বতের স্বায়ত্তশাসনের দাবি নাকচ করেছেন। স