২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াহুর প্রধান নির্বাহী ইয়াং পদত্যাগ করবেন

ইয়াহু'র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেরি ইয়াং পদত্যাগ করবেন। তিনি সরে গেলে মাইক্রোসফটের সঙ্গে ইয়াহুর চুক্তিতে উপনীত হওয়ার পথ পরিষ্কার হবে এই আশায় কোম্পানিটির শেয়ারের দাম চার শতাংশ বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2008, 07:58 AM

Updated : 26 Aug 2022, 02:41 PM

সান ফ্রান্সিসকো, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়াহু'র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেরি ইয়াং পদত্যাগ করবেন। তিনি সরে গেলে মাইক্রোসফটের সঙ্গে ইয়াহুর চুক্তিতে উপনীত হওয়ার পথ পরিষ্কার হবে এই আশায় কোম্পানিটির শেয়ারের দাম চার শতাংশ বেড়েছে। ইয়াহু সোমবার জানায়, নতুন একজন সিইও খুঁজে পাওয়া মাত্রই ইয়াং পদত্যাগ করে তার আগের 'চিফ ইয়াহু' পদে ফিরে যাবেন। ইয়াহুর যুগ্ম-প্রতিষ্ঠাতা ইয়াং অনলাইন কনজিউমার ব্রান্ডটিকে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্য নিয়ে গত বছরের জুনে সিইও পদটি গ্রহণ করেন। কিন্তু এবছরের গোড়ায় মাইক্রোসফট ইয়াহুর শেয়ার কিনে নেওয়ার প্রস্তাবটি প্রত্যাহার করে নিলে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। আয় বাড়ানোর লক্ষ্যে টাইম ওয়ার্নার ইনকর্পোরেশনের সঙ্গে ইয়াহুর একটি চুক্তির সম্ভাবনাও ভেস্তে যায়। প্রতিদ্বন্দ্বী গুগুল বিজ্ঞাপনের ক্ষেত্রে অংশীদার খোঁজার একটি পরিকল্পনাও বাদ দেয়। এরকম পরিস্থিতিতে ইয়াহুর শেয়ারের দাম পড়তে থাকে। আরবিসি ক্যাপিটাল মার্কেটের বিশ্লেষক রস স্লেন্ডার বলেছেন, "কোম্পাটির মধ্যে পরিবর্তন জরুরি হয়ে পড়েছিল। ইয়াংয়ের সরে যাওয়ার ঘোষণায় স্পষ্টতই একটি পরিবর্তন হতে যাচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৩৪৪ ঘ.