জেরুজালেম, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আগামী মাসে ২৫০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। ফিলিস্তিেিনর প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সোমবার বৈঠককালে ওলমার্ট ওই প্রতিশ্র"তি দেন। ওলমার্টের এক মুখপাত্র একথা জানিয়েছেন।
ঈদ-উল-আযহার ছুটির আগেই এসব ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন ইসরায়েলি ওই মুখপাত্র। আব্বাসের সৌজন্যে ইসরায়েল এ পদক্ষেপ নিচ্ছে বলে জানান তিনি। গত বছর হামাসকে একঘরে করার পর আব্বাস ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করেন।
ওলমার্টের মুখপাত্র জানান, ইসলামিক আন্দোলনে জড়িত না-- এমন বন্দিদেরই মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে ইসরায়েল।
এর আগে ইসরায়েল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইসের মধ্যপ্রাচ্য সফরকালে ২৫ আগস্টে সর্বশেষ বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। রাইস ওই সময় শান্তিচুক্তির উদ্যোগ নিতে মধ্যপ্রাচ্য সফরে ছিলেন। আব্বাসের হাতকে শক্তিশালী করতে ইসরায়েল সে সময় ১৯৮ ফিলিস্তিনিকে মুক্তি দেয়।
তারপরও ইসরায়েলের কারাগারে রয়ে গেছে ১১ হাজার ফিলিস্তিনি বন্দি। তাদের মুক্তির ব্যবস্থা করা ফিলিস্তিনিদের জন্য গুরুত্বপূর্ণ।
প্রেসিডেন্ট আব্বাস গাজায় যুদ্ধবিরতি বজায় রেখে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়ার জন্য ইসরায়েলকে অনুরোধ জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে ওলমার্ট আগামী মাসে ২৫০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে রাজি হয়েছে। ফিলিস্তিনি আলোচক সায়েব ইরাকাত একথা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৪০ ঘ.
bdnews24