২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি কোম্পানিকে সাহায্যের পরিকল্পনায় অস্বস্তিতে আমেরিকানরা

আর্থিক সংকটে খাবি খাওয়া যুক্তরাষ্ট্রের গাড়ি তৈরির কোম্পানিগুলোকে রক্ষায় বিরাট অংকের ঋণ যোগানোর প্রস্তাব নিয়ে সোমবার বিতর্ক চলবে কংগ্রেসে। তবে অনেক আমেরিকানই এই সাহায্য দানের প্রস্তাবে অখুশি। সাহায্য পেলে অনেক কর্মীর চাকরি হয়তো বাঁচবে কিন্তু খারাপ ব্যবসা করার বিনিময়ে প্রকারান্তরে কোম্পানিগুলোকে পুরস্কৃতই করা হবে- এই যুক্তি তাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2008, 11:42 AM

Updated : 26 Aug 2022, 02:40 PM

আটলান্টা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আর্থিক সংকটে খাবি খাওয়া যুক্তরাষ্ট্রের গাড়ি তৈরির কোম্পানিগুলোকে রক্ষায় বিরাট অংকের ঋণ যোগানোর প্রস্তাব নিয়ে সোমবার বিতর্ক চলবে কংগ্রেসে। তবে অনেক আমেরিকানই এই সাহায্য দানের প্রস্তাবে অখুশি। সাহায্য পেলে অনেক কর্মীর চাকরি হয়তো বাঁচবে কিন্তু খারাপ ব্যবসা করার বিনিময়ে প্রকারান্তরে কোম্পানিগুলোকে পুরস্কৃতই করা হবে- এই যুক্তি তাদের। নিউ ইয়র্ক থেকে লস এঞ্জেলস; আমেরিকার সাধারণ মানুষরা বলছেন- ২৫ বিলিয়ন ডলার সাহায্য পরিকল্পনাটির কোন মানে নেই। এতে গাড়ি কোম্পানিগুলোর সংস্কার আরও কঠিন হয়ে পড়বে। জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার প্রান্তে বসবাসকারী রঙের ঠিকাদার এরিক স্মিথ সাক্ষাৎকারে বলেন, "কোম্পানিগুলোর পুনর্গঠন দরকার। সাহায্য পেলে আর সেটি হবে না।" জেনারেল মোটর, ফোর্ড মোটর এবং ক্রাইসলারকে রক্ষায় সাহায্যের পরিকল্পনাটি মুলত ডেমোক্র্যাট দলের নেওয়া। প্রেসিডেন্ট নির্বাচনের পর সোমবার থেকে শুরু হওয়া কংগ্রেসের অধিবেশনে প্রস্তাবটি পাশ হবে বলে আশা করা হচ্ছে। জ্বালানি-ব্যয়বহুল এদের গাড়িগুলো অনেক বছর ধরে বাজারে প্রতিদ্বন্দ্বী জাপানি গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে পারছিল না। বিশ্বব্যাপী বর্তমান অর্থনৈতিক পড়তি দশায় টিকে থাকার জন্য কোম্পানিগুলো বেশ কিছুদিন ধরে সরকারের উচ্চমহল ও আইনপ্রণেতাদের কাছে অর্থের জন্য ধরণা দিচ্ছে। ব্যাংক হোল্ডিং কোম্পানি গোল্ডম্যান সাচ জিএম-এর রেটিং করাই বন্ধ করে দিয়ে বলেছে, গাড়ি নির্মাতাদের কমপক্ষে ২২ বিলিয়ন ডলার দরকার। আরও বলেছে, সাহায্য ছাড়া ক্রাইসলারকে বাঁচানোই যাবে না। সাক্ষাৎকারে অনেকেই বলেছেন, প্রস্তাবিত রক্ষাপূঁজিসহ কোম্পানিগুলো রক্ষায়যে ব্যবস্থাই নেওয়া হোক না কেন তার হিতেবিপরীত ফলাফল থাকবে। আটলান্টার একটি ম্যাকানিক শপে গাড়ি ঠিক করতে করতে কেভিন অস্টিন (৩৬) বলেন, "তাদের সাহায্য না দিলে অনেক কর্মীই সেখানে চাকরি হারাবেন।" তিনি দুঃখ করে বলেন, "সংকট থেকে রক্ষা পেতে সব বড় কোম্পানিগুলিই রক্ষাপুঁজি পাচ্ছে, কিন্তু সাধারণ মানুষের জন্য এরকম কিছু নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৩০ ঘ.