২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ৪ জন নিহত

ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় সুলায়েসিতে সোমবার ভোরে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে চারজন নিহত ও প্রায় ৬০ জন আহত হয়েছে। বিধ্বস্ত হয়েছে শত শত ঘরবাড়ি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2008, 09:08 AM

Updated : 26 Aug 2022, 02:40 PM

জাকার্তা. ১৭ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় সুলায়েসিতে সোমবার ভোরে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে চারজন নিহত ও প্রায় ৬০ জন আহত হয়েছে। বিধ্বস্ত হয়েছে শত শত ঘরবাড়ি। ভূমিকম্পের পরপরই ইন্দোনেশিয়া সুনামি-সতর্কতা জারি করে। পরে তা তুলে নেওয়া হয়। দেশটির আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানায়, ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্রবিন্দু ছিল প্রদেশটির রাজধানী গোরোনতালোর ১৩৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে সাগরের ২১ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর একই এলাকায় বেশ কয়েকটি পরাঘাতও অনুভূত হয়েছে। ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের প্রধান রুস্তম পাকায়া বলেছেন, এ পর্যন্ত পাওয়া তথ্যে ৪ জন নিহত হওয়ার কথা জানা গেছে। তিনি জানান, গোরোন্তালো এলাকায় বিল্ডিং ধসে একজন নিহত হয়েছে এবং মধ্য সুলাবেসি প্রদেশের বউল জেলায় নিহত হয়েছে তিনজন। আহত হয়েছে প্রায় ৫৯ জন। বউল জেলায় প্রায় ৮ শ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গোরোন্তালোতে স্কুল এবং আরও কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে বলে খবর পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৪৫৯ ঘ.