কাবুল, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই রোববার বলেছেন, তালেবান নেতা মোল্লা মোহম্মদ ওমর আলোচনায় বসলে তার নিরাপত্তার নিশ্চয়তা দেবেন তিনি। তিনি আরও বলেন, "পশ্চিমা মিত্ররা তা মেনে না নিলে তারা হয় আমাকে সরিয়ে দেবে, না হয় আফগানিস্তান ছেড়ে চলে যাবে।"
মার্কিন নেতৃত্বধীন সেনাদের সামরিক অভিযানে সাত বছর আগে আফগানিস্তানে তালেবান শাসনের পতনের পর সেখানে তালেবান বিদ্রোহ ক্রমেই বাড়ছে। এ অবস্থায় সহিংসতা অবসানে আফগান সরকার ও তার পশ্চিমাদের মিত্রদের কাছে তালেবান নেতাদের সঙ্গে আলোচনার বিষয়টি দিন দিন গুরুত্ব পাচ্ছে।
অফগান সরকার জানিয়েছে, দেশের সংবিধান মেনে আলোচনায় রাজি থাকলে যে কারও সঙ্গেই তারা আলোচনায় বসতে রাজি।
সংঘাত বন্ধের উপায় খুঁজে বের করতে গত সেপ্টেম্বর মাসে সৌদি আরবে আলোচনায় বসেছিলেন আফগান সরকারের কর্মকর্তা ও সাবেক তালেবান কর্মকর্তারা। আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরুর প্রথম পদক্ষেপটি সেখানেই নেওয়া হয়।
তবে তালেবান পক্ষ জানিয়ে দিয়েছে, বিদেশি সেনারা আফগানিস্তান ছেড়ে না যাওয়া পর্যন্ত তারা কোনো আলোচনায় যাবে না। অন্যদিকে, প্রেসিডেন্ট কারজাই জানিয়েছেন, তাদের এ শর্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তারপরও কারজাই জানিয়েছেন, শান্তি আলোচনায় রাজি হলে পলাতক তালেবান নেতা মোল্লা ওমরের নিরাপত্তার নিশ্চয়তা তিনি দেবেন।
কারজাই বলেন, "ওমর যদি আফগানিস্তানে আসতে এবং শান্তি আলোচনায় বসতে আগ্রহী হন তাহলে দেশের প্রেসিডেন্ট হিসেবে তাকে সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা আমি দেব।"
তিনি আরও বলেন, "আমি মোল্লা ওমরকে নিরাপত্তা দিতে চাইলে আন্তর্জাতিক স
bdnews24