২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, ২ সেনা নিহত

ইরাকের উত্তরাঞ্চীয় সংঘাতময় মসুল শহরে শনিবার দখলদার মার্কিন বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তাদের দুই সেনা নিহত হয়েছে। মার্কিন সেনাবাহিনীর এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2008, 06:46 AM

Updated : 26 Aug 2022, 02:40 PM

বাগদাদ, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের উত্তরাঞ্চীয় সংঘাতময় মসুল শহরে শনিবার দখলদার মার্কিন বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তাদের দুই সেনা নিহত হয়েছে। মার্কিন সেনাবাহিনীর এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। সেনা মুখপাত্র ক্যাপ্টেন চার্লস সেলিও জানান, হেলিকপ্টারটি অবতরণের সময় তারে জড়ালে এ ঘটনা ঘটে। তিনি বলেন, "মসুলে একটি হেলিকপ্টার দুর্ঘটনা হয়েছে। অবতরণের সময় তারের সঙ্গে সংঘর্ষ হয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।" প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইরাক আগ্রাসনের পর থেকে দেশটিতে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। গত বৃহস্পতিবার পশ্চিম ইরাকে একটি বেসামরিক মালবাহী বিমান বিধ্বস্ত হয়ে মারা যায় সাতজন। এর আগে সেপ্টেম্বর মাসে একটি চিনুক পরিবহন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয় সাত মার্কিন সেনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/১২৩৬ ঘ.