কলম্বো, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পুনেরিন অঞ্চল দখলে নেওয়ার মাধ্যমে শ্রীলংকার সেনাবাহিনী দেশের পশ্চিম উপকূলের পুরোটাই তামিল গেরিলাদের কাছ থেকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে। শনিবার এ দাবি করা হয়।
কৌশলগত দিকে থেকে পুনেরিন একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। তামিল গেরিলাদের গোলাবর্ষণের কারণে শ্রীলংকার সেনাবাহিনী এতোদিন ওই অঞ্চলে ঢুকতে পারেনি।
সেনাবাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার উদয় নানায়াক্কারা বলেন, "আমরা সম্পূর্ণ পুনেরিন অঞ্চল দখল করে নিয়েছি। এখন আমরা শহরে প্রবেশ করেছি এবং পুনেরিন থেকে পারানথান যাওয়ার রাস্তার নিয়ন্ত্রণও নিয়েছি।"
তিনি আরও বলেন, "তবে আমরা সেখানে কোনো গোলাবারুদ পাইনি, সেগুলো তারা সরিয়ে ফেলেছে বা কোথাও লুকিয়ে রেখেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৩৪৮ ঘ.
bdnews24