২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলে দূরপাল্লার রকেট হামলা চালিয়েছে হামাস

হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় একটি শহরে দূরপাল্লার রকেট হামলা চালিয়েছে। গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে শুক্রবার ইসরায়েলের বিমান হামলার পরপরই এই রকেট নিক্ষেপ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2008, 07:35 AM

Updated : 26 Aug 2022, 02:40 PM

গাজা, ১৫ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় একটি শহরে দূরপাল্লার রকেট হামলা চালিয়েছে। গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে শুক্রবার ইসরায়েলের বিমান হামলার পরপরই এই রকেট নিক্ষেপ করা হয়। ১১ দিন ধরে গাজায় ইসরায়েলের হামলার জের ধরে হামাসের দূরপাল্লার রকেট নিক্ষেপের পরিণতিতে দু'পক্ষের মধ্যে পাঁচ মাস আগের যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। হামাস সাবেক সোভিয়েত ইউনিয়নের নির্মিত পাঁচটি গ্রাদ রকেট নিক্ষেপের কথা জানিয়েছে। ইসরায়েল তা স্বীকার করে বলেছে, রকেটগুলো গাজার উত্তরে ভূমধ্যসাগর তীরের শহর আশকেলনে এসে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি। ১৯৬০ এর দশকে নির্মিত গ্রাদের পাল্লা ২৫ কিলোমিটার। হামাসের কাছে থাকা রকেটের মধ্যে এটিই সবচেয়ে দূরে আঘাত হানতে সক্ষম। হামাস এ ছাড়াও শুক্রবার ইসরায়েলি হামলার জবাবে সেদরত শহর লক্ষ্য করে স্বল্পপাল্লার আটটি কাশেম রকেট ছুড়েছে। নভেম্বর ৪ থেকে সংঘর্ষ তীব্রতর হয়ে ওঠার জন্য পরস্পরকে দূষছে দু'পক্ষই। এ পর্যন্ত নিহত হয়েছে ১২ হামাস যোদ্ধা। শুক্রবার আহত হয় আরও দুজন। তবে কোন পক্ষই মিশরের মধ্যস্থতায় স্থাপিত যুদ্ধবিরতির অবসানের ঘোষণা দেয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/০১২৬ ঘ.