২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঝাড়খন্ডে ভেজাল দুধ পানে ৬ শিশুর মৃত্যু, অসুস্থ ৬০

ভারতে ঝাড়খন্ডের একটি স্কুলে ভেজাল মেশানো দুধ পান করে ৬ আদিবাসী শিশুর মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছে ৬০ জনেরও বেশি শিশু। কর্মকর্তারা শুক্রবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2008, 01:50 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

রাচি, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতে ঝাড়খন্ডের একটি স্কুলে ভেজাল মেশানো দুধ পান করে ৬ আদিবাসী শিশুর মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছে ৬০ জনেরও বেশি শিশু। কর্মকর্তারা শুক্রবার একথা জানিয়েছেন। কর্মকর্তারা জানান, স্কুলের ৮ থেকে ১৩ বছর বয়সী শিক্ষার্থীরা বৃহস্পতিবার সন্ধ্যায় দুধ এবং হালকা খাবার খাওয়ার পর বমি করতে শুরু করে এবং পেট ব্যথা করার কথা বলে। এরপর ৩০ জনেরও বেশি জনকে রাচির হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর। ডাক্তররা একথা জানিয়েছেন। ঝাড়খণ্ডের মানবসম্পদ উন্নয়নমন্ত্রী বলেছেন, "ভেজাল দুধ পান করে শিশুরা সম্ভবত বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে।" তিনি এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলেননি। স্কুলটি পরিচালনা করে আসছে ঝাড়খন্ড রাজ্যের মানবকল্যাণ অধিদপ্তর। জাতিগত আদিবাসী ও দরিদ্র জনগোষ্ঠীর শিশুদের বিনামূল্যে শিক্ষা ও খাবারের ব্যবস্থা করা তাদের কাজ। কর্মকর্তারা জানিয়েছেন, রাজ্য সরকার কর্তব্যে অবহেলার জন্য ওই স্কুলের শিক্ষকদের বরখাস্ত করেছে। কারণ, স্কুলের খাবার এবং পানীয় তৈরি হয় শিক্ষকদের তত্ত্বাবধানেই। শুক্রবার ছয় শিশুর মৃত্যুর পর ক্ষুব্ধ গ্রামবাসীরা ঘটনাস্থলে জড়ো হয়ে এর প্রতিবাদ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৪১ ঘ.