ওয়াশিংটন, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকায় যুক্তরাষ্ট্রের চাপের কারণে আল-কায়েদার অবস্থা নড়বড়ে হয়ে গেছে। কিন্তু এখনও ওই অঞ্চলটি যুক্তরাষ্ট্রের জন্য সন্ত্রাসবাদের সবচেয়ে বড় হুমকি হয়ে আছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ'র প্রধান মাইকেল হেইডেন বৃহস্পতিবার একথা বলেছেন।
সিআইএ প্রধান মাইকেল হেইডেন ওয়াশিংটনের একটি গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠানকে বলেন, তিনি এবং পাকিস্তানের গোয়েন্দা প্রধান লেফট্যানেন্ট জেনারেল আহমেদ সুজা পাশা গত মাসে এক বৈঠকে সন্ত্রাসবাদী হুমকি মোকাবেলা নিয়ে মতবিনিময় করেছেন।
'আটলান্টিক কাউন্সিল অব দ্য ইউনাইটেড স্টেটস' এর এক অনুষ্ঠানে সিআইএ প্রধান বলেন, "অনেক মানুষ যাই মনে করুক না কেন হুমকি মোকাবেলার বিষয়ে আমাদের মধ্যে অনেক সাধারণ ঐকমত্য রয়েছে।"
তিনি আরও বলেন, সেখানে এমন তালেবানরা থাকতে পারেন যুক্তরাষ্ট্র যাদের সঙ্গে কথা বলে আল কায়েদার সঙ্গে তাদের জোট ভেঙে দিতে পারে। স
bdnews24